দি টিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন প্রশ্নে হাইকোর্ট বিভাগ যে আদেশ দিয়েছিল তা স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে হাইকোর্টের আদেশ স্থগিত ২৩ মে অনুষ্ঠিতব চট্টগ্রামের চেম্বার অব কমার্স নির্বাচনে নির্বাচনে বাধা নেই বলে জানিয়েছে আইনজীবী।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী এস এম নুরুল হক ও মোহাম্মদ আজিজুল হক হাইকোর্টে রিট দায়ের করেন। এই রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট বিভাগ রুল এবং স্থগিতাদেশ দেয়। পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে। বিকেলে শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে।
রিটকারী আইনজীবী আশফাকুর রহমান বলেন, “আমরা একটা রিপ্রেজেন্টেশন দিয়েছিলাম। সেটি নিষ্পত্তি না হওয়ায় আবেদন করা হয়। হাইকোর্ট বিভাগ শুনানি শেষে রুল ও স্টে দিয়েছিলেন। ফলে নির্বাচন আটকে যায়। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ফলে এখন নির্বাচন হতে আর কোনো বাধা নেই।”

শুক্রবার, ২২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন