সংবাদ

দোহারে লন্ডন প্রবাসীর বাড়িতে গ্রিল কেটে চুরি

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)
প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পিএম

দোহারে লন্ডন প্রবাসীর বাড়িতে গ্রিল কেটে চুরি
ছবি: সংবাদ

ঢাকার দোহার উপজেলায় এক লন্ডন প্রবাসীর তালাবদ্ধ বাড়িতে জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের গাবতলা এলাকায় প্রবাস জীবনের দায়িত্বে থাকা নূর মোহাম্মদের বাড়িতে এ চুরি হয়। 

স্থানীয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, খালি বাড়ির দোতলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে ঘরে থাকা আইপিএসের ব্যাটারি, এলইডি টিভি, ফ্যান ও মূল্যবান আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। চুরির খবর পেয়ে বাড়ির দেখভালের দায়িত্বে থাকা লোকজন স্থানীয় শাইনপুকুর তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দেন।

প্রবাসীর পক্ষে শাহীন ইমরান খান জানান, বাড়িতে কেউ বসবাস না করার সুযোগে চোরেরা প্রকাণ্ড মালামাল নিয়ে সটে পড়ে। দোহারের শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) আব্দুস সালাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে; বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দোহারে লন্ডন প্রবাসীর বাড়িতে গ্রিল কেটে চুরি

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকার দোহার উপজেলায় এক লন্ডন প্রবাসীর তালাবদ্ধ বাড়িতে জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের গাবতলা এলাকায় প্রবাস জীবনের দায়িত্বে থাকা নূর মোহাম্মদের বাড়িতে এ চুরি হয়। 

স্থানীয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, খালি বাড়ির দোতলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে ঘরে থাকা আইপিএসের ব্যাটারি, এলইডি টিভি, ফ্যান ও মূল্যবান আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। চুরির খবর পেয়ে বাড়ির দেখভালের দায়িত্বে থাকা লোকজন স্থানীয় শাইনপুকুর তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দেন।

প্রবাসীর পক্ষে শাহীন ইমরান খান জানান, বাড়িতে কেউ বসবাস না করার সুযোগে চোরেরা প্রকাণ্ড মালামাল নিয়ে সটে পড়ে। দোহারের শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) আব্দুস সালাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে; বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত