সংবাদ

সখিপুরে উঠান বৈঠকে কর্মসংস্থানের নতুন দিশা

প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

সখিপুরে উঠান বৈঠকে কর্মসংস্থানের নতুন দিশা
সখিপুরে তরুণ উদ্যোক্তা নির্বাচনে বাসা ফাউন্ডেশনের উঠান বৈঠক। ছবি : সংবাদ

স্বল্প আয়ের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও শিক্ষানবিশ নির্বাচনের লক্ষ্যে টাঙ্গাইলের সখিপুরে বাসা ফাউন্ডেশনের একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সামাজিক যোগাযোগের অংশ হিসেবে পরিচালিত ‘কমিউনিটি আউটরিচ’ কর্মসূচির আওতায় এ সভার আয়োজন করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় সখিপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর ময়থাচলা এলাকায় তরুণ উদ্যোক্তা সানজিদা আক্তার জুঁইয়ের বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে স্বল্প আয়ের তরুণদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং শিক্ষানবিশ কার্যক্রমের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির নানা দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে স্থানীয় তরুণ উদ্যোক্তাদের বিদ্যমান সমস্যা, সম্ভাবনার দিক এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টিও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. সামিনা ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব, সখিপুর প্রেস ক্লাবের সদস্যসচিব আনোয়ার কবির, বাসা ফাউন্ডেশনের সিনিয়র ডিজিএম (কার্যক্রম) এস জে এম জাহিরুল ইসলাম, কো-অর্ডিনেটর মোহাম্মদ হেলাল উদ্দিন, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট অফিসার মো. সোহরাব হোসেন এবং সখিপুর শাখার ব্যবস্থাপক মো. শাহিন আলম।

এ সময় সংস্থাটির অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় একদল তরুণ উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সখিপুরে উঠান বৈঠকে কর্মসংস্থানের নতুন দিশা

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্বল্প আয়ের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও শিক্ষানবিশ নির্বাচনের লক্ষ্যে টাঙ্গাইলের সখিপুরে বাসা ফাউন্ডেশনের একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সামাজিক যোগাযোগের অংশ হিসেবে পরিচালিত ‘কমিউনিটি আউটরিচ’ কর্মসূচির আওতায় এ সভার আয়োজন করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় সখিপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর ময়থাচলা এলাকায় তরুণ উদ্যোক্তা সানজিদা আক্তার জুঁইয়ের বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে স্বল্প আয়ের তরুণদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং শিক্ষানবিশ কার্যক্রমের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির নানা দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে স্থানীয় তরুণ উদ্যোক্তাদের বিদ্যমান সমস্যা, সম্ভাবনার দিক এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টিও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. সামিনা ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব, সখিপুর প্রেস ক্লাবের সদস্যসচিব আনোয়ার কবির, বাসা ফাউন্ডেশনের সিনিয়র ডিজিএম (কার্যক্রম) এস জে এম জাহিরুল ইসলাম, কো-অর্ডিনেটর মোহাম্মদ হেলাল উদ্দিন, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট অফিসার মো. সোহরাব হোসেন এবং সখিপুর শাখার ব্যবস্থাপক মো. শাহিন আলম।

এ সময় সংস্থাটির অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় একদল তরুণ উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত