বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার ৩২টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে আনুষ্ঠানিকভাবে কার্প জাতীয় মাছের এসব পোনা বিতরণ ও অবমুক্ত করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরের কর্মসূচির অংশ হিসেবে ১০ থেকে ১৫ সেন্টিমিটার আকারের মোট ২২২ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
পোনা মাছ বিতরণ ও অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. রবিউল আলম পারভেজ। এ সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর হাসান মজুমদার, জেলা বিএনপির সদস্য আরিফ উল্লাহ চুট্টু, নুরুল আলম কোম্পানি ও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুরসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিনিয়র সহকারী পরিচালক মো. রবিউল আলম পারভেজ বলেন, ‘পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে এই অঞ্চলে মৎস্যসম্পদ বৃদ্ধির পাশাপাশি আমিষের চাহিদা পূরণ ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে।’ যেসব প্রতিষ্ঠান পোনা পেয়েছে, সেগুলোকে সঠিকভাবে পরিচর্যা ও মাছের সঠিক যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন