প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী এবং অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের ‘প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেজ)’ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রান্তিক মানুষের কাজের পরিধি বাড়াবে এবং নতুন নতুন আত্মকর্মসংস্থান তৈরি করবে। সরকারের এ মানবিক উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষদের অর্থনীতির মূলধারায় ফেরানোর পাশাপাশি দারিদ্র্য বিমোচনে বড় ভূমিকা রাখবে।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাখেশ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অদিতি রায়, থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য, উপজেলা সমবায় কর্মকর্তা মো. লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতিনিধি আবদুল কাদের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ।
অনুষ্ঠান শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করা ৩০ জন প্রান্তিক পেশাজীবীর প্রত্যেকের হাতে ১টি করে প্রশিক্ষণ সনদ ও এককালীন ১৮ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুদান পেয়ে আনন্দ প্রকাশ করে প্রশিক্ষণার্থীরা ভবিষ্যতে এ ধরনের দক্ষতা উন্নয়ন কর্মসূচি আরও বড় পরিসরে চালুর দাবি জানান।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন