সংবাদ

আ. লী. পালানোর জায়গা পেয়েছে, আপনারা তা-ও পাবেন না : আজহারুল ইসলাম

জেলা বার্তা পরিবেশক, বগুড়া
জেলা বার্তা পরিবেশক, বগুড়া
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

আ. লী. পালানোর জায়গা পেয়েছে, আপনারা তা-ও পাবেন না : আজহারুল ইসলাম
ছবি : সংবাদ

‘জনগণ যে ৯৭ ভাগ রায় দিয়েছে, তা বাস্তবায়ন না করে আপনারা পার পাবেন না। বিগত আওয়ামী লীগ সরকার তো পালানোর জায়গা পেয়েছে, তাদের পাশে একটি দেশ আছে। কিন্তু আপনারা কোথায় যাবেন?’ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বর্তমান সরকারকে উদ্দেশ্যে করে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় বগুড়া মহানগরের একটি মিলনায়তনে ‘ঢাকা টু রংপুর লংমার্চ’ কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জনগণের রায়কে উপেক্ষা করে ক্ষমতার দম্ভে পথ চললে অতীত সরকারের মতোই পরিণতি ভোগ করতে হবে।

আগামী ১৯ সেপ্টেম্বর ১১-দলীয় জোটের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থায় অনির্বাচিত প্রশাসক নিয়োগ না দিয়ে দ্রুত স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করার দাবি জানান তিনযে

বক্তব্যে তিনি অভিযোগ করেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে অনির্বাচিত ব্যক্তিদের প্রশাসনিক পদে বসানোর মাধ্যমে জনগণের সঙ্গে করা অঙ্গীকার ভঙ্গ করা হচ্ছে। এতে আগামী নির্বাচন নিয়ে জনমনে নতুন করে শঙ্কা তৈরি হচ্ছে বলে দাবি তার।

অর্পিত সম্পত্তি আইন প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, আইন প্রণয়নের ক্ষেত্রে কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো ধারা রাখা যাবে না। আলেম-ওলামাদের সঙ্গে পরামর্শ করে সংশোধিত আইন প্রণয়নের দাবি জানিয়ে তিনি বলেন, ধর্মীয় অনুভূতি ও ঈমান-আকিদার প্রশ্নে জনগণের অসন্তোষকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই।

উত্তরাঞ্চলের পানির সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় উত্তরাঞ্চলের বিপুলসংখ্যক মানুষ চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ধীরগতির সমালোচনা করে জাতীয় স্বার্থে দ্রুত এ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান তিনি। একই সঙ্গে কোনো বিদেশি রাষ্ট্রের চাপ বিবেচনা না করে ১৮ কোটি মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

লংমার্চের কর্মসূচির সূচি জানিয়ে এটিএম আজহারুল বলেন, ১৯ সেপ্টেম্বর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ শুরু হয়ে রংপুরে গিয়ে শেষ হবে। পথিমধ্যে সিরাজগঞ্জের হাটিকুমরুল ও বগুড়ার বাঘোপাড়া বিজিবি স্পোর্টস মাঠে পথসভা অনুষ্ঠিত হবে। ১১-দলীয় জোটের উপস্থাপিত ৯ দফা দাবি সাধারণ জনগণের দাবি উল্লেখ করে তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের অনুরোধ জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আ. লী. পালানোর জায়গা পেয়েছে, আপনারা তা-ও পাবেন না : আজহারুল ইসলাম

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত