সংবাদ

মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড: পুনর্গঠিত তদন্ত কমিটি!

প্রতিনিধি, ময়মনসিংহ
প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম

মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড: পুনর্গঠিত তদন্ত কমিটি!
ছবি: সংবাদ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রকৌশলী এম. ইকবাল হোসেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তিনি হাসপাতাল প্রশাসনিক কার্যালয়ে এক পর্যালোচনা সভায় অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য ও ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আবু ওয়াহাব আকন্দ, হাসপাতালের উপপরিচালক ডাবু ড. মো. জাকিউল ইসলাম এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমপি আবু ওয়াহাব আকন্দ জানান, অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে কারো মৃত্যু হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন স্বাভাবিক এবং দুজন আতঙ্কে মারা গেছেন।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পূর্বের ৫ সদস্যের তদন্ত কমিটি বাতিল করে ৬ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। মেডিসিন বিভাগের অধ্যাপক ড. গোলাম রহমান ভূঁইয়াকে প্রধান এবং সহকারী পরিচালক ড. মাঈন উদ্দিন খানকে সদস্য সচিব করে গঠিত এই কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গণপূর্ত বিভাগের সদস্যদের নিয়ে বিভিন্ন মহলের আপত্তি থাকায় পুনর্গঠিত কমিটিতে তাদের রাখা হয়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড: পুনর্গঠিত তদন্ত কমিটি!

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রকৌশলী এম. ইকবাল হোসেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তিনি হাসপাতাল প্রশাসনিক কার্যালয়ে এক পর্যালোচনা সভায় অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য ও ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আবু ওয়াহাব আকন্দ, হাসপাতালের উপপরিচালক ডাবু ড. মো. জাকিউল ইসলাম এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমপি আবু ওয়াহাব আকন্দ জানান, অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে কারো মৃত্যু হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন স্বাভাবিক এবং দুজন আতঙ্কে মারা গেছেন।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পূর্বের ৫ সদস্যের তদন্ত কমিটি বাতিল করে ৬ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। মেডিসিন বিভাগের অধ্যাপক ড. গোলাম রহমান ভূঁইয়াকে প্রধান এবং সহকারী পরিচালক ড. মাঈন উদ্দিন খানকে সদস্য সচিব করে গঠিত এই কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গণপূর্ত বিভাগের সদস্যদের নিয়ে বিভিন্ন মহলের আপত্তি থাকায় পুনর্গঠিত কমিটিতে তাদের রাখা হয়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত