গ্যাসের পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ঢাকার আশুলিয়া, সাভার ও এর আশপাশের বিস্তৃত এলাকায় ২৪ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই অচলাবস্থা চলবে শনিবার সকাল ৮টা পর্যন্ত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজের জন্য আশুলিয়া সড়কের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ চলছে। ফলে এ সময় আশুলিয়া বাজার থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশ, ঢাকা ইপিজেড, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, নবীনগর, বাইপাইল, জিরাবো, কাঠগড়া, চন্দ্রা, কাশিমপুর, বিরুলিয়া, চারাবাগ, মানিকগঞ্জ এবং তৎসংলগ্ন এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পকারখানাসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।
এর বাইরেও আশেপাশের এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
/

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন