তামাক খাতের রাজস্ব ফাঁকি রোধে এবং শৃঙ্খলা ফেরাতে উৎপাদিত ও আমদানিকৃত সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহারের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ বিষয়ে বিদ্যমান ‘উৎপাদিত বা আমদানিকৃত তামাকযুক্ত সিগারেটের মূল্য নির্ধারণসহ প্যাকেটে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার পদ্ধতি বিধিমালা, ২০১৯’ অধিকতর সংশোধন করা হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর এনবিআরের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরদিন ১৬ সেপ্টেম্বর তা বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।
এনবিআরের আদেশক্রমে ভারপ্রাপ্ত সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
সংশোধিত নতুন বিধান অনুযায়ী, এখন থেকে সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য, প্যাকেটে থাকা শলাকার সংখ্যা, প্যাকেটের ধরন এবং নির্ধারিত ডিজাইনের ওপর ভিত্তি করে সুনির্দিষ্ট স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
প্রজ্ঞাপনে থাকা নতুন টেবিল অনুযায়ী, প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৬৫ টাকা বা তার বেশি হলে ১০ শলাকার ‘শেল এন্ড স্লাইড’ প্যাকেটে হালকা সবুজ ডিজাইনের ব্যান্ডরোল ব্যবহার করতে হবে। একই মূল্যসীমায় ১০ ও ২০ শলাকার ‘হার্ড এন্ড সফট’ প্যাকেটে হালকা খয়েরি ডিজাইনের স্ট্যাম্প ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, প্রিমিয়াম ব্র্যান্ডের সিগারেটের ক্ষেত্রেও রঙের ভিন্নতা আনা হয়েছে। প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৯২ টাকা বা তদূর্ধ্ব হলে ১০ শলাকার ‘শেল এন্ড স্লাইড’ প্যাকেটে হালকা গোলাপি ডিজাইনের ব্যান্ডরোল এবং একই মূল্যসীমায় ১০ ও ২০ শলাকার ‘হার্ড এন্ড সফট’ প্যাকেটে হালকা সবুজ ডিজাইনের স্ট্যাম্প ব্যবহারের কথা বলা হয়েছে।
এছাড়া আরও উচ্চমূল্যের ক্যাটাগরিতে, প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ১৬০ টাকা বা তদূর্ধ্ব হলে ১০, ১২ ও ২০ শলাকার ‘হার্ড এন্ড সফট’ প্যাকেটে হালকা নীল ডিজাইনের স্ট্যাম্প এবং ২১০ টাকা বা তদূর্ধ্ব মূল্যের সিগারেটের ক্ষেত্রে হালকা মেরুন ডিজাইনের স্ট্যাম্প ব্যবহারের কঠোর বিধান করা হয়েছে।
এনবিআর জানিয়েছে, সংশ্লিষ্ট বিধিগুলোর উদ্দেশ্য সফল করতে এবং কর ফাঁকি পুরোপুরি বন্ধ করতে এই নির্দেশনা সব তামাক কোম্পানির জন্য কঠোরভাবে মেনে চলা বাধ্যতামূলক।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন