দেশের শ্রমজীবী মানুষের কল্যাণে গঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বড় অংকের অর্থ জমা দিয়েছে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান। লভ্যাংশের নির্দিষ্ট অংশ হিসেবে মোট ১৩ কোটি ৭৩ লাখ টাকার চেক হস্তান্তর করেছে ছয়টি স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠান।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কার্যালয়ে এক অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়। শ্রম মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, দেশের যেকোনো প্রতিষ্ঠিত কোম্পানিকে বছর শেষে তাদের মোট মুনাফার ৫ শতাংশের এক-দশমাংশ বাধ্যতামূলকভাবে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিতে হয়। তারই ধারাবাহিকতায় এ দিন চেক জমা দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড সর্বোচ্চ ৪ কোটি ৭৩ লাখ টাকা প্রদান করে।
এছাড়া বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৪ কোটি ২৫ লাখ টাকা, স্বনামধন্য ব্যাংক সিটিব্যাংক এন.এ ৩ কোটি টাকা এবং নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড ১ কোটি ৩১ লাখ টাকার চেক হস্তান্তর করে। অন্যদিকে নুভিস্তা ফার্মা পিএলসি ২৭ লাখ টাকা এবং সাইনোভিয়া ফার্মা পিএলসি ৮ লাখ টাকা এই তহবিলে জমা দিয়েছে।
প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছ থেকে চেক গ্রহণকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রাতিষ্ঠানিক শ্রমিকদের সার্বিক কল্যাণ সাধন, দুস্থ ও অসুস্থ শ্রমিকদের উন্নত চিকিৎসা এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
নিয়ম মেনে নিয়মিতভাবে লভ্যাংশের নির্দিষ্ট অংশ এই তহবিলে জমা দেওয়ায় সংশ্লিষ্ট ছয়টি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
একইসঙ্গে দেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের স্বার্থে অন্যান্য কোম্পানিগুলোকেও তাদের নির্ধারিত অংশ নিয়মিতভাবে এই তহবিলে জমা দেওয়ার উদাত্ত আহ্বান জানান মন্ত্রী।
চেক হস্তান্তর অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন