সংবাদ

যুব মহিলা লীগের চার নেত্রীকে কারাগারে প্রেরণ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম

যুব মহিলা লীগের চার নেত্রীকে কারাগারে প্রেরণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুব মহিলা লীগের চার শীর্ষ নেত্রীকে গোপন বৈঠকের প্রস্তুতির সময় গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে তাদেরকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পৌরশহরের কলেজপাড়া এলাকায় স্থানীয় এক নেত্রীর বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে আখাউড়া থানা পুলিশ।

গ্রেফতার চার নেত্রী হলেন, আখাউড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগ নেত্রী রোকসানা আক্তার, আখাউড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুব মহিলা লীগ নেত্রী রেখা খানম, উপজেলা যুব মহিলা লীগ নেত্রী ফাতেমা বেগম এবং নাজমা বেগম।

এলাকায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পুনরায় সংগঠিত করার অপচেষ্টার অংশ হিসেবে তারা ওই গোপন বৈঠকের আয়োজন করেছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পৌরশহরের কলেজপাড়ায় অবস্থিত যুব মহিলা লীগ নেত্রী ফাতেমা বেগমের বাসভবনে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠকে মিলিত হচ্ছেন, এমন গোপন সংবাদ পায় পুলিশ। ওই সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় বৈঠকের প্রস্তুতিকালীন সময়ে ফাতেমা বেগমসহ ওই চার নারী নেত্রীকে হাতেনাতে আটক করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে রাষ্ট্র ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ওই মামলায় শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

যুব মহিলা লীগের চার নেত্রীকে কারাগারে প্রেরণ

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত