প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান বলেছেন, জামায়াতসহ ১১ দলের ঢাকা থেকে রংপুর পর্যন্ত লং মার্চ আওয়ামী লীগকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। তিনি এ কর্মসূচিকে ‘লং মার্চ’ নয়, ‘লং ড্রাইভ’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, গাড়ির বহর নিয়ে নয়, পায়ে হেঁটে লং মার্চ করলে তা জনবান্ধব হবে। এসব লং মার্চে সাধারণ মানুষের বিন্দুমাত্র সমর্থন নেই।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনের প্রথম শহীদ বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের স্মৃতি ফলক এবং তাকে গুলি করে হত্যার স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
রাশেদ খান বলেন, এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগকে নিয়ে লং মার্চ করতে। বিশেষ করে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগের নেতা প্রাডো গাড়িতে চড়ে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলেন। তাকে গাড়িতে খিলখিলিয়ে হেসে ছাত্রদল-যুবদল ‘গেল কই’ বলে নির্লজ্জের মতো স্লোগন দিতে দেখেছে দেশের মানুষ।
১১ দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা লং মার্চের নামে আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ করে দিচ্ছেন। যার ফলাফল ভালো বয়ে আনবে না। একদিকে ১১ দল লং মার্চ করছে, অন্যদিকে আওয়ামী লীগ মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে নাশকতা করার জন্য। তিনি বলেন, জামায়াতের জন্যই আওয়ামী লীগের ফ্যাসিবাদী ব্যবস্থা নির্মূল করা সম্ভব হচ্ছে না।
রাশেদ খান বলেন, ১৯৯৬ সালে জামায়াত বুঝে হোক বা না বুঝে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করেছিল। এবারেও তারা ফ্যাসিবাদকে সুযোগ করে দিচ্ছে।
তিনি বলেন, আপনারা লং মার্চ করেন, আমাদের সরকার আর বিএনপি সব ধরনের সহযোগিতা দিয়েছে, কালকেও দেবে। তবে এই লং মার্চ যেন আওয়ামী লীগকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য না হয়, সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি।
এ সময় রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ফেরদৌস রহমানসহ বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। চিকিৎসা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন। সেখানেও সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর মানুষ ভালো চিকিৎসাসেবা পাচ্ছে। আরও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। এ সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন