ভারতের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজের জন্য চমক রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ঘোষিত এই দুই স্কোয়াডেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ওয়ানডে দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার জন ক্যাম্পবেল, আর টি-টোয়েন্টি স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উদীয়মান ওপেনার কামিল পুরান।
হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজ মিস করার পর আবার ক্যারিবীয় ওয়ানডে দলে ফিরেছেন ক্যাম্পবেল। অস্ত্রোপচারের পর পুনর্বাসনে থাকা আকিম অগাস্তের পরিবর্তে সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটার জুয়েল অ্যান্ড্রু। তবে চমকপ্রদভাবে ওয়ানডে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে শিমরন হেটমায়ারকে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দীর্ঘ সফর শেষে অতিরিক্ত বিশ্রামের সুযোগ দিতেই তাকে ওয়ানডে বাইরে রাখা হয়েছে বলে জানা গেছে। তবে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ঠিকই স্কোয়াডে ফিরছেন এই বিধ্বংসী ব্যাটার।
২৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হবে ৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। ম্যাচগুলো ভারতের আটটি আলাদা মাঠে গড়াবে। ২০২৭ বিশ্বকাপের সরাসরি জায়গা করে নেওয়ার বিচারে সিরিজের প্রথম দুটি ওয়ানডে বেশ গুরুত্বপূর্ণ হলেও, পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকায় ওয়েস্ট ইন্ডিজকে আগামী বছর বাছাইপর্বের বৈতরণী পার হয়েই বিশ্বকাপে আসতে হবে।
এদিকে টি-টোয়েন্টি স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন কামিল পুরান। সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা এই তরুণ ডানহাতি ব্যাটার ৮ ইনিংসে প্রায় ১৬০ স্ট্রাইক রেটে ২৭৩ রান সংগ্রহ করেছেন। ভারতের মাটিতে খেলা গত বিশ্বকাপের স্কোয়াডে থাকা কুইন্টন স্যাম্পসনও ডাক পেয়েছেন এই দলে। তবে অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারকে পুরো সিরিজেই বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল:
শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রিভস, আমির জ্যাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, ভিটেল লস, গুডাকেশ মোতি, কিমো পল, শেরফান রাদারফোর্ড ও জেইডেন সিলস।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল:
শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, রস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, শিমরন হেটমায়ার, আকিল হোসেন, শামার জোসেফ, গুডাকেশ মোতি, কিমো পল, কামিল পুরান, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, কুইন্টন স্যাম্পসন, রোমারিও শেফার্ড ও শামার স্প্রিংগার।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন