পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে ‘উত্তর-পূর্ব দর্জিপাড়া সমাজ উন্নয়ন ক্লাব হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৬’।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উত্তর-পূর্ব দর্জিপাড়া সমাজ উন্নয়ন ক্লাব মাঠে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ঐতিহ্যবাহী এই গ্রামীণ খেলা দেখতে মাঠে সাধারণ দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের মধ্যে খেলাটি ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ দেখা যায়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর-পূর্ব দর্জিপাড়া সমাজ উন্নয়ন ক্লাবের সভাপতি মো. শাহজাহান মিয়া এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহিনুর ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাদৎ হোসেন রঞ্জু, তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লাইছুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান (এনাম), সাবেক তেঁতুলিয়া ছাত্রদল সভাপতি মো. সাইদুর রহমান বাবুল, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. আবু সালেহ ইব্রাহিম ইমরান, শ্রমিক কল্যাণ ফেডারেশন তেঁতুলিয়া উপজেলা শাখার সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম, ৩ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মনছুর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আবু বক্কর সিদ্দিক সবুজ এবং ৩ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. এরশাদুল হকসহ অন্যান্যরা।
টুর্নামেন্ট আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাটিকে নতুন প্রজন্মের কাছে নতুন করে পরিচিত করা, সমাজে পারস্পরিক সম্প্রীতি জোরদার করা এবং তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার উদ্দেশ্যেই মূলত এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, এ ধরনের টুর্নামেন্ট বা আয়োজন আমাদের গ্রামীণ খেলাধুলার দীর্ঘদিনের ঐতিহ্য বাঁচিয়ে রাখার পাশাপাশি তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের সুযোগ করে দিতে দারুণভাবে সাহায্য করবে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন