সংবাদ

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সওজ প্রকৌশলী নিহত

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ এএম

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সওজ প্রকৌশলী নিহত
মো. রাশেদুজ্জামান

নওগাঁয় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান (৪০) নিহত হয়েছেন। এ সময় তাঁর সাত বছরের মেয়ে গুরুতর আহত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুজ্জামান নওগাঁর মহাদেবপুর-পত্নীতলা সাব-ডিভিশন কার্যালয়ে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে স্ত্রী ও মেয়েকে নিয়ে নওগাঁ শহর থেকে অটোরিকশায় মহাদেবপুরে ফিরছিলেন রাশেদুজ্জামান। পথিমধ্যে হাপানিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাশেদুজ্জামান। দুর্ঘটনায় তার সাত বছরের মেয়ে রুমাইসা জামান গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সওজের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ বলেন, ‘রাশেদুজ্জামান অত্যন্ত দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। তাঁর এই অকালমৃত্যু ভীষণ বেদনাদায়ক। দুর্ঘটনায় তার স্ত্রী আশঙ্কামুক্ত হলেও ছোট মেয়েটি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।’

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনার পর ট্রাকটি শনাক্ত করাসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সওজ প্রকৌশলী নিহত

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁয় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান (৪০) নিহত হয়েছেন। এ সময় তাঁর সাত বছরের মেয়ে গুরুতর আহত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুজ্জামান নওগাঁর মহাদেবপুর-পত্নীতলা সাব-ডিভিশন কার্যালয়ে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে স্ত্রী ও মেয়েকে নিয়ে নওগাঁ শহর থেকে অটোরিকশায় মহাদেবপুরে ফিরছিলেন রাশেদুজ্জামান। পথিমধ্যে হাপানিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাশেদুজ্জামান। দুর্ঘটনায় তার সাত বছরের মেয়ে রুমাইসা জামান গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সওজের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ বলেন, ‘রাশেদুজ্জামান অত্যন্ত দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। তাঁর এই অকালমৃত্যু ভীষণ বেদনাদায়ক। দুর্ঘটনায় তার স্ত্রী আশঙ্কামুক্ত হলেও ছোট মেয়েটি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।’

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনার পর ট্রাকটি শনাক্ত করাসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত