সংবাদ

হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম

হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
ছ‌বি: সংগৃ‌হিত

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যেই রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আজ র‌বিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে হাইকোর্ট ও সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের ব্যস্ত সড়কে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরপর ঘটা এসব ঘটনায় পথচারী ও আশপাশের মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
​রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করে জানান, "দুপুর সোয়া ১টার দিকে হাইকোর্টের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটে। এই বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।"
এরপর দুপুর দেড়টার দিকে শিল্পকলা একাডেমির সামনে দ্বিতীয় বিস্ফোরণের পর তিনি আরও বলেন, "ঘটনা সত্য। রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের সংবাদ পেয়েছি। বিস্তারিত খোঁজ নিচ্ছি।"
​এর আগে গত শনিবার রাতেও রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের নির্জন অংশে এবং রাত সাড়ে ১১টার পর শাহবাগে তিন নেতার মাজারের পাশে বিস্ফোরণ ঘটানো হয়।
একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় একাধিক ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান নামে এক অটোরিকশাচালক আহত হন। এছাড়া শনিবার সন্ধ্যা ও রাতে মিরপুরে দুটি বাস, মধ্যবাড্ডায় একটি বাস এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে সড়কের ওপর রাখা একটি জব্দকৃত পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা।
​এদিকে গত শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত মালিবাগ, আগারগাঁও, মহাখালী, বাবুবাজার, মগবাজার, যাত্রাবাড়ী, রামপুরা ও নিউমার্কেটসহ অন্তত নয়টি এলাকায় ১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পাশাপাশি কাফরুল থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
রাজধানীজুড়ে সহিংসতা এড়াতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নজরদারি জারি রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত