দেশের সর্ব উত্তরের জনপদ ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি তেঁতুলিয়ার পর্যটন শিল্পকে আরও আধুনিক ও দর্শনার্থীবান্ধব করতে নতুন উদ্যোগ নিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে তেঁতুলিয়া ডাকবাংলো পিকনিক কর্নারে নারী পর্যটকদের কথা বিশেষভাবে বিবেচনা করে একটি নতুন ওয়াশরুম কমপ্লেক্স নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, নতুন এই ওয়াশরুম কমপ্লেক্সে সাধারণ আধুনিক সুবিধার পাশাপাশি নারীদের পবিত্রতার সঙ্গে নামাজ আদায়ের সুব্যবস্থা থাকবে। একই সঙ্গে মা ও শিশুদের নিরাপদ এবং নিরিবিলি পরিবেশ নিশ্চিত করতে এখানে গড়ে তোলা হচ্ছে একটি আলাদা 'ব্রেস্ট ফিডিং কর্নার'।
এর পাশাপাশি বর্তমানে যে ওয়াশরুমটি রয়েছে, সেটিকেও প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে পুরুষ পর্যটকদের ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ উদ্যোগ নিয়ে কথা বলতে গিয়ে তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সকলের আন্তরিক সহযোগিতা ও মূল্যবান সুপরামর্শের মাধ্যমে পর্যটন-নির্ভর তেঁতুলিয়াকে আরও দৃষ্টিনন্দন, পরিচ্ছন্ন ও অতিথি-পরায়ণ অঞ্চল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করে প্রশাসন।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন