সংবাদ

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২
ছবি: সংবাদ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দেবপুর এলাকায় দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম (৩৮) নামের এক নারী নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত নারীর ছোট ভাইসহ অটোরিকশার আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহত মাহীনুর বেগম চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী গ্রামের নাছির তপাদারের স্ত্রী। আহত ব্যক্তিদের মধ্যে তার ছোট ভাই মো. ইউনুছকে (২৮) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর নারীর পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহীনুর বেগম ছোট ভাইকে নিয়ে অটোরিকশায় করে হাজীগঞ্জের বাকিলা থেকে চাঁদপুর শহরের দিকে যাচ্ছিলেন। দেবপুর এলাকায় পৌঁছালে অটোরিকশাটি অন্য একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই মাহীনুর মারা যান।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে চালক ও হেলপারসহ ট্রাকটি আটক করলেও অটোরিকশাচালক পালিয়ে যান।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং আটক চালক ও হেলপারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দেবপুর এলাকায় দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম (৩৮) নামের এক নারী নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত নারীর ছোট ভাইসহ অটোরিকশার আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহত মাহীনুর বেগম চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী গ্রামের নাছির তপাদারের স্ত্রী। আহত ব্যক্তিদের মধ্যে তার ছোট ভাই মো. ইউনুছকে (২৮) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর নারীর পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহীনুর বেগম ছোট ভাইকে নিয়ে অটোরিকশায় করে হাজীগঞ্জের বাকিলা থেকে চাঁদপুর শহরের দিকে যাচ্ছিলেন। দেবপুর এলাকায় পৌঁছালে অটোরিকশাটি অন্য একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই মাহীনুর মারা যান।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে চালক ও হেলপারসহ ট্রাকটি আটক করলেও অটোরিকশাচালক পালিয়ে যান।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং আটক চালক ও হেলপারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত