বেনাপোল স্থলবন্দর দিয়ে কোনোভাবেই রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য পাচার করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী এবং যশোর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, চোরাচালান রোধ ও সঠিক উপায়ে রাজস্ব আদায়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল কাস্টমস হাউস মিলনায়তনে কাস্টমস কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বেনাপোল দেশের অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্থলবন্দর। এখান থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পায়। চট্টগ্রাম বন্দরের তুলনায় এ পথে কম খরচে ও স্বল্প সময়ে ভারত থেকে পণ্য আমদানি সম্ভব। তবে বন্দরটি ঘিরে নানা অনিয়মের অভিযোগ রয়েছে, যা সম্প্রতি জাতীয় সংসদেও উত্থাপিত হয়েছে। প্রাপ্ত অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে।’
সভায় উপস্থিত ব্যবসায়ীরা বন্দরের নানা অনিয়ম ও সমস্যার কথা তুলে ধরে তা সমাধানের দাবি জানান। একই সঙ্গে শুল্ক ফাঁকি ও ঘোষণা বহির্ভূত পণ্য আমদানিতে জড়িতদের শাস্তির আওতায় এনে সৎ ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা।
আমদানি-রপ্তানি বৃদ্ধি ও বন্দরের সক্ষমতা বাড়াতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে সংকট সমাধানের চেষ্টা করা হবে, যাতে রাজস্ব বৃদ্ধি পায় এবং জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হয়।
এর আগে কাস্টমসের পক্ষ থেকে রাজস্ব সংক্রান্ত সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন সহকারী কমিশনার অটল গোস্বামী। কাস্টমস কমিশনার ফাইজুর রহমান জানান, বন্দরে পণ্য ওঠানামার পর্যাপ্ত যন্ত্রপাতির ঘাটতি রয়েছে এবং রপ্তানি বাড়াতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
কাস্টমসের সভা শেষে বিকেল ৫টার দিকে প্রতিমন্ত্রী বেনাপোল পৌর গেটে পৌঁছান। সেখানে বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের উদ্যোগে আয়োজিত ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শন ও সমাবেশে অংশ নেন। পরে তিনি পৌর গেটের আশপাশের গাছ পরিদর্শন শেষে উলশী জিয়া খাল ও তালবাগান পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন।
মতবিনিময় সভা ও কর্মসূচিতে যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য সাবেরা নাজমুন মুন্নী, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের ভারতসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন