সংবাদ

বাড়ির গেটে কাফনের কাপড়, গলাকাটা মুরগি!

প্রতিনিধি, ধামরাই (ঢাকা)
প্রতিনিধি, ধামরাই (ঢাকা)
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম

বাড়ির গেটে কাফনের কাপড়, গলাকাটা মুরগি!

ঢাকার ধামরাইয়ে বাড়ির সামনে দুর্বৃত্তদের রেখে যাওয়া কাফনের কাপড়, আতর, সাবান ও গলাকাটা মুরগি।

ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকায় গভীর রাতে তিনটি বাড়ির প্রধান ফটকে কাফনের কাপড়, আতর, সাবান ও গলাকাটা মুরগি ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এই চাঞ্চল্যকর ঘটনা জানাজানি হওয়ার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এর আগে বুধবার দিবাগত রাতের কোনো একসময়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে বাড়ির প্রধান ফটকে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি দেখতে পান ভুক্তভোগী বাড়ির লোকজন। এর আগে বুধবার রাতেই প্রতিবেশী মোসলেহ উদ্দিনের বাড়ির গ্রিলে একটি ব্যাগ ঝুলতে দেখা গিয়েছিল।

মুহূর্তের মধ্যে এই খবর গ্রামে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মনে ভীতি ও উৎকণ্ঠা তৈরি হয়। যে তিনটি পরিবারকে লক্ষ্য করে এই ঘটনা ঘটানো হয়েছে, তারা হলেন গত মাসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো. মোসলেহ উদ্দিন এবং তার প্রতিবেশী মো. ওয়াহিদ ভূঁইয়া রিপন ও সেন্টু মিয়া।

বাড়ির ফটকে এসব রেখে গেছে কে বা কারা

ঘটনার বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী মো. মোসলেহ উদ্দিন বলেন, গত ২৪ অক্টোবর গভীর রাতে দুর্বৃত্তরা আমার বসতঘরে আগুন দিয়েছিল। সেই দুঃসহ ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবার এই ঘটনা ঘটল। যারা সে সময় আমার পাশে দাঁড়িয়েছিলেন এবং আমাকে সহযোগিতা করেছিলেন, ঠিক তাদের বাড়িগুলোতেই এবার কাফনের কাপড় পাঠিয়ে মৃত্যুর বার্তা দেওয়া হলো।

মোসলেহ উদ্দিন বলেন, ‘আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ছাড়া আমার বাড়ির পাশের জমি কেনাকে কেন্দ্র করে একটি নম্বর থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছিল যে ওই জমি আপনি কেন ক্রয় করলেন? তারপর থেকেই একের পর এক হুমকি দিয়ে যাওয়া হচ্ছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বাড়ির গেটে কাফনের কাপড়, গলাকাটা মুরগি!

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত