সংবাদ

১৬ দল নিয়ে বরিশালে ‘খালেদা জিয়া স্মৃতি’ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম

১৬ দল নিয়ে বরিশালে ‘খালেদা জিয়া স্মৃতি’ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট
মাদক থেকে দূরে রাখতে বরিশালে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ‘খালেদা জিয়া স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট’।

তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে বরিশালে ‘খালেদা জিয়া স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এর আয়োজন করা হয়েছে। বরিশাল মহানগর ছাত্রদলের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

১ নভেম্বর থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপী এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। প্রতিটি দলের এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। টুর্নামেন্টের বিজয়ী দলের জন্য প্রাইজমানি হিসেবে থাকছে ২০ হাজার টাকা।

বরিশাল নগরীর আমতলা মোড় সংলগ্ন স্বাধীনতা পার্ক মাঠে (পানির ট্যাংক সংলগ্ন) টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। ছোট পরিসরে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টের মাঠের চারপাশে নেটের পর্দা দিয়ে ঘেরা হয়েছে। সেখানে প্রতিদিন সকাল ও বিকালে ৪টি করে দলের খেলা অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় বুলবুল একাদশ বনাম খানাবাড়ি একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

আয়োজকেরা জানান, আগামীকাল ৬ নভেম্বর টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা শেষ হবে। এরপর পর্যায়ক্রমে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং জমকালো ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

আয়োজন কমিটিতে এলাকার ছাত্রদল নেতা সাদবিন ইসলাম আশিক, ইলাম, সাজ্জাত, মুঈন ও খোকনসহ বরিশাল মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

টুর্নামেন্ট সম্পর্কে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুভিন বলেন, ‘তরুণদের সুস্বাস্থ্যের অধিকারী করতে এবং ক্রীড়ামুখী রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।’

এ বিষয়ে বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান তাসনিম মুঠোফোনে জানান, দেশের তরুণ সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের খেলাধুলায় বেশি করে সম্পৃক্ত করার জন্য মহানগর ছাত্রদলের উদ্যোগে নগরীর প্রতিটি ওয়ার্ডে এ ধরনের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

১৬ দল নিয়ে বরিশালে ‘খালেদা জিয়া স্মৃতি’ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত