সংবাদ

মানিকগঞ্জে সেই ট্রিপল হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

মানিকগঞ্জে সেই ট্রিপল হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
ছবি : সংবাদ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় করা ট্রিপল হত্যা মামলায় ৫ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার আরও ৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি জমিজমা সংক্রান্ত শত্রুতার জেরে সিংগাইর উপজেলার উত্তর গোবিন্দল এলাকায় প্রতিপক্ষের হামলায় তিন ভাই ও আত্মীয়দের ওপর পৈশাচিক হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল আজিজ মোল্লা ও নান্নু মোল্লা ওরফে টেনভল মোল্লা নিহত হন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান করিম মোল্লা নামের আরও একজন।

এই বর্বরোচিত ঘটনার পরপরই নিহত আব্দুল আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সিংগাইর থানায় একটি হত্যা মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী ও সরকারি কৌঁসুলি (পিপি) নুরতাজ আলম বাহার রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় মোট ২৪ জনকে আসামি করা হয়েছিল। আদালত দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে এই ঐতিহাসিক রায় দেন।

রায়ে ৫ জনকে ফাঁসি এবং ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ২ জনকে ৫ বছর, ১ জনকে ১ বছর, ২ জনকে ৬ মাস এবং ২ জনকে ৩ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। পিপি আরও জানান, এই রায়ের মধ্য দিয়ে দীর্ঘ এক দশক ধরে চলা ট্রিপল হত্যা মামলাটির বিচারিক আইনি কার্যক্রমের চূড়ান্ত নিষ্পত্তি হলো।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মানিকগঞ্জে সেই ট্রিপল হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত