নারীর অর্থনৈতিক স্বাধীনতাই দেশের উন্নয়নের মূল ভিত্তি এবং বিএনপি সরকার এই দর্শনে বিশ্বাসী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান। তিনি বলেন, নারীর উপার্জন, সঞ্চয় এবং আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল তার নিজের পছন্দের পরিধিই বাড়ায় না, বরং পরিবারের সহনশীলতাকেও শক্তিশালী করে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত ‘নারী নেতৃত্ব ও অর্থনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুবাইদা রহমান বলেন, ‘অর্থনৈতিক স্বাধীনতা কেবল আয়ের চেয়েও বেশি কিছু; এটি নিজের ভবিষ্যৎ তৈরি করার ক্ষমতা। বাংলাদেশের ৯০ হাজার ৪৯টি গ্রামের লাখ লাখ নারী এখনো মূলধারার অর্থনীতি থেকে বাদ পড়ে আছেন, অথচ তারা কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত।’
তিনি আরও বলেন, পারিবারিক দায়িত্ব যেন কোনো নারীর ক্যারিয়ারের পথে বাধা না হয়ে দাঁড়ায়, সে জন্য সারা দেশে ‘ডে-কেয়ার সেন্টার’ চালুতে উৎসাহ দিচ্ছে সরকার। পাশাপাশি কর্মস্থল থেকে ঝরে পড়ার পর নারীরা যাতে আবার পেশায় ফিরতে পারেন, সেই সুযোগ বা ‘রিটার্নশিপ’ ব্যবস্থা রাখার ওপরও তিনি জোর দেন।
বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার চিত্র তুলে ধরে জুবাইদা রহমান জানান, প্রায় এক লাখ স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যাদের ৮০ শতাংশই হবেন নারী। এ ছাড়া ২৫ হাজার পেশাদার মিডওয়াইফ বা ধাত্রী নিয়োগের প্রক্রিয়া চলছে, যা নারী ও শিশুর উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।
শিক্ষাকে ক্ষমতায়নের মূল ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি স্মরণ করেন যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। শিশুদের নেতৃত্বগুণ বিকাশে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার গুরুত্বও তিনি পুনরায় স্মরণ করিয়ে দেন।
প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার ওপর গুরুত্বারোপ করে জুবাইদা রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল সেবার এই যুগে নারীদের অংশগ্রহণ ছাড়া অন্তর্ভুক্তিমূলক ও উদ্ভাবনী অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়। তিনি পরিবারগুলোকে মেয়েদের বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করার আহ্বান জানান।
সেমিনারে আরও বক্তব্য দেন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি রুপালী হক চৌধুরী এবং ওরাকল বাংলাদেশ-নেপাল-ভুটানের কান্ট্রি ডিরেক্টর রুবাবা দৌলা। অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন।
এদিকে, সকালে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তিন দিনব্যাপী ‘৩০তম ইউএস ট্রেড শো’র উদ্বোধন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অ্যামচ্যাম বাংলাদেশ ও মার্কিন দূতাবাসের যৌথ আয়োজনে এই প্রদর্শনী শনিবার পর্যন্ত চলবে।
প্রদর্শনীতে ক্যাটারপিলার, শেভরন, মেটলাইফ, পেপসিকো এবং মাস্টারকার্ডসহ ৩৬টি মার্কিন কোম্পানি ও সাতটি স্টার্টআপ অংশ নিচ্ছে। সব মিলিয়ে ৬৩টি বুথ রয়েছে। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন