বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ট্রাকভর্তি বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর তুমব্রু বিওপির একটি বিশেষ দল সীমান্তবর্তী কাস্টমস মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা কাস্টমস মোড়ে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালান। পরে সেখান থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধভাবে এসব ওষুধ পরিবহনের অভিযোগে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের পুরাতন পল্লান পাড়ার মো. হারুন মিয়া (২৬), নাইক্ষ্যংছড়ির উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ার জিদান বড়ুয়া (১৮) এবং উখিয়ার টিএনটি এলাকার মো. আকছার।
বিজিবির প্রাথমিক ধারণা, ওষুধগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তদন্ত ও যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও যেকোনো অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা মালামাল ও ওষুধের তালিকা প্রস্তুত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন