সংবাদ

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পিএম

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
ছবি : সংবাদ

বাগেরহাটের মোড়েলগঞ্জে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে রুমানা বেগম (৩৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, রুমানাকে শ্বাসরোধে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছেন তার স্বামী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের গোদাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে মোড়েলগঞ্জ উপজেলার গোদাড়া গ্রামের জয়নাল খানের ছেলে ভ্যানচালক রহমান খানের সঙ্গে জিউধরা ইউনিয়নের সমাদ্দারখালী গ্রামের ইউনুছ হাওলাদারের মেয়ে রুমানার বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই মাদকাসক্ত স্বামীর অত্যাচার-নির্যাতন সহ্য করে সংসার করছিলেন রুমানা। বিভিন্ন সময় নির্যাতনের শিকার রুমানার অভিযোগে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিস বৈঠক হলেও সংশোধন হননি স্বামী রহমান।

বুধবার সকাল সোয়া ১১টার দিকে রুমানা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন দাবি করে রহমান নিজেই স্ত্রীকে উদ্ধার করে মোড়েলগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে পুলিশে খবর দেন।

নিহত রুমানা বেগমের বাবা ইউনুছ হাওলাদার ও স্বজনেরা অভিযোগ করে বলেন, ‘বিয়ের পর থেকেই রুমানার ওপর অমানুষিক নির্যাতন করে আসছিল রহমান। এ নিয়ে সালিস বৈঠকেও কোনো সমাধান হয়নি। এটি আত্মহত্যা নয়; আমাদের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।’

মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার হক জানান, রুমানা নামের ওই গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে বিষয়টি থানা-পুলিশকে অবহিত করা হয়।

এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রাথমিক তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী রহমান খানকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আপাতত থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত