সংবাদ

তিলেমানসের পর বালেবা; মিডফিল্ড ঢেলে সাজাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৮:৩৫ এএম

তিলেমানসের পর বালেবা; মিডফিল্ড ঢেলে সাজাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড
ছবি : সংগৃহীত

মাঝমাঠের শক্তি বাড়াতে আরও একবার বড় অঙ্কের অর্থ খরচ করল ম্যানচেস্টার ইউনাইটেড। আন্দ্রে সান্তোস ও ইউরি তিলেমানসের পর এবার ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দিলেন ব্রাইটনের ক্যামেরুনিয়ান মিডফিল্ডার কার্লোস বালেবা। ২২ বছর বয়সী এই ফুটবলারের পেছনে ইউনাইটেড খরচ করছে প্রায় ৭ কোটি পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ১৭২ কোটি টাকার বেশি।

মঙ্গলবার (২৫ আগস্ট) বালেবাকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবটির সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি করেছেন তিনি। চুক্তিতে মেয়াদ আরও এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ব্রাইটনকে শুরুতে নিশ্চিতভাবে ৬ কোটি ৫০ লাখ পাউন্ড দেবে ইউনাইটেড। বাকি ৫০ লাখ পাউন্ড বা প্রায় ৮৪ কোটি টাকা দেওয়া হবে চুক্তির বিভিন্ন শর্ত পূরণের ভিত্তিতে। এ ছাড়া ভবিষ্যতে বালেবাকে অন্য ক্লাবে বিক্রি করা হলে সেই ট্রান্সফার ফির একটি অংশ পাবে ব্রাইটন।

বর্তমানে গোড়ালির লিগামেন্টের চোটে ভুগছেন বালেবা। এই চোটের কারণে ব্রাইটনের হয়ে শেষ দুটি ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তবে ইউনাইটেড আশাবাদী, দ্রুতই সুস্থ হয়ে ওল্ড ট্র্যাফোর্ডে অভিষেক হবে এই তারকার। ২০২৩ সালে ফরাসি ক্লাব লিল থেকে ব্রাইটনে যোগ দেওয়া বালেবা তিন মৌসুমে ১১২টি ম্যাচ খেলেছেন। মাঠের লড়াইয়ে শক্তিশালী ট্যাকল ও মাঝমাঠ নিয়ন্ত্রণে তিনি বেশ দক্ষ।

নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বসিত বালেবা একে 'স্বপ্নপূরণ' হিসেবে অভিহিত করেছেন। ইউনাইটেডের মাঝমাঠে ব্রুনো ফার্নান্দেজ ও কবি মাইনুদের সঙ্গে এখন যুক্ত হলেন বালেবা। মানুয়েল উগার্তে চোটের কারণে মাঠের বাইরে থাকায় বালেবার অন্তর্ভুক্তি দলটির মাঝমাঠকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

তিলেমানসের পর বালেবা; মিডফিল্ড ঢেলে সাজাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত