সংবাদ

প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৯:৩৯ পিএম

প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার
বিদিশা সিদ্দিক

সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশা সিদ্দিককে আটক করে পুলিশ। 

গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন প্রথম আলোকে বলেন, 'বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলার বিচার শেষে দুই বছরের সাজা হয় এবং এ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।'

মামলা সূত্রে জানা যায়, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি করেন মোশাররফ হোসেন সিকদার নামের এক ব্যবসায়ী। অভিযোগে বলা হয়, ২০০১ সালের ১০ জুলাই বিদিশা বাদীকে বনানীর রজনীগন্ধা কার্যালয়ে ডেকে তার মনোনীত ব্যক্তি আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দিতে বলেন। বাদী সেই টাকা পরিশোধ করেন এবং তাদের মধ্যে বায়নানামা সম্পাদিত হয়।

চুক্তি অনুযায়ী, রাজউকের অনুমোদন নিয়ে বাকি টাকা পরিশোধের পর ফ্ল্যাটের রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। কিন্তু ২০০২ সালের ১০ জুলাইয়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও দীর্ঘ সময় পার হওয়ার পরও ফ্ল্যাট বুঝিয়ে দেননি বিদিশা। ২০০৫ সালে তিনি বাদীকে ৭২ লাখ টাকার একটি চেক দিলেও ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকায় তা প্রত্যাখ্যাত হয় । টাকা কিংবা ফ্ল্যাট কোনোটিই বুঝিয়ে না দিয়ে বিদিশা 'সন্ত্রাসী দিয়ে হত্যার হুমকি' দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল । গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম বিদিশা সিদ্দিকের দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার রায় দেন । জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের বিধানও ছিল রায়ে।

এর আগেও বিদিশা সিদ্দিকের নামে আরেকটি মামলা হয়েছে। নিজের ৯০ লাখ টাকা মূল্যের গাড়ি আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে তিনি আরেকটি মামলা করেছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার বিদিশা সিদ্দিককে বুধবার আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত