সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বুধবার (২৬ আগস্ট) তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সঞ্চালন লাইনের সিস্টেম উন্নয়নের কাজের জন্য সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিস মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাব জোনাল অফিসের ১ ও ২ নম্বর ফিডারের অধীনে রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের জন্য টানা তিন ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে। এর ফলে শান্তিগঞ্জ বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ, শান্তিগঞ্জ থানা, ফায়ার সার্ভিস স্টেশন, সুলতানপুর, ডুংরিয়া, শিবপুর, জয়কলস, নোয়াগাঁও, ডুংরিয়া আগার পয়েন্ট ও উজানীগাঁওসহ ফিডারভুক্ত অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
/

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন