নির্ধারিত সময়ের খেলা শেষের ঠিক আগমুহূর্তে সান্তিয়াগো এসপিন্দোলার দারুণ এক গোলে পেরুকে ১-০ ব্যবধানে হারিয়ে দক্ষিণ আমেরিকান গেমসের পুরুষ ফুটবলের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ দল। রোমাঞ্চকর এই জয়ে দীর্ঘ ৪০ বছর পর এই প্রতিযোগিতায় সোনার পদক জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেল জুনিয়র আলবিসেলেস্তারা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে রোজারিওর মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে শুরু থেকেই পেরুর ওপর আধিপত্য বিস্তার করে খেলে দিয়েগো প্লাসেন্তের শিষ্যরা। পুরো ম্যাচজুড়ে বল দখলে রেখে একের পর এক আক্রমণ সাজালেও পেরুর গোলরক্ষক ফাব্রিসিও মেসিয়াসের দৃঢ়তা এবং শক্ত রক্ষণভাগের কারণে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা।
ম্যাচ যখন নির্দোশ গোলশূন্য সমতায় অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল, ঠিক তখনই ৮৯ মিনিটে ম্যাচের ভাগ নির্ধারণী গোলটি করেন এসপিন্দোলা। পেরুর ডি-বক্সের বাইরে থেকে ফিরে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের এক জোরালো শটে বল জালে জড়ান এই প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার। তার এই এক গোলেই নিশ্চিত হয় আর্জেন্টিনার ফাইনাল। ১৭ বছর বয়সী এসপিন্দোলা রিভার প্লেটের তরুণ খেলোয়াড়, যার সঙ্গে ক্লাবটির সাম্প্রতিক চুক্তিতে ১০০ মিলিয়ন ডলারের রিলিজ ক্লজ রাখা হয়েছে।
শুক্রবার একই মাঠে সোনার পদকের লড়াইয়ে আর্জেন্টিনা মুখোমুখি হবে প্যারাগুয়ের, যারা অন্য সেমিফাইনালে চিলিকে ১-০ গোলে হারিয়েছে। গ্রুপপর্বের প্রথম ম্যাচে এই প্যারাগুয়ের কাছেই ২-১ ব্যবধানে হেরেছিল আর্জেন্টিনা। ফলে ফাইনাল ম্যাচটি একই সঙ্গে শিরোপা নির্ধারণ এবং গ্রুপপর্বের হারের প্রতিশোধ নেওয়ার বড় মঞ্চ হতে যাচ্ছে। ১৯৮২ ও ১৯৮৬ সালে দক্ষিণ আমেরিকান গেমসে সোনা জেতা আর্জেন্টিনার সামনে এবার ইতিহাস ছোঁয়ার সুযোগ।
/

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন