সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ এএম

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয়
ছবি : সংগৃহীত

এশিয়ান গেমসের পুরুষ হকিতে টানা দুই পরাজয়ের ধাক্কা সামলে চমৎকারভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের নিজেদের তৃতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কাকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের মুখ দেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে জোড়া গোল করে এই বিশাল জয়ে বড় অবদান রেখেছেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম।

জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে পুল ‘এ’-র ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই ছিল বাংলাদেশের দাপট। ৮ মিনিটে আমিরুল ইসলামের পেনাল্টি কর্নার থেকে করা চমৎকার গোলে এগিয়ে যায় লাল-সবুজ বাহিনী। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই (১৬ মিনিট) ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল ইসলাম। যদিও ১৮ মিনিটে শ্রীলঙ্কার কুশল ভীরাপ্পোলি এক গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দিয়েছিলেন, কিন্তু সেটি প্রতিরোধে বেশি সময় লাগেনি।

তৃতীয় কোয়ার্টারে ২৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন আমিরুল। এরপর ৪৩ মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় মাহবুব হোসেইন দারুণ ফিল্ড গোলে ব্যবধান ৪-১ করেন। ম্যাচের শেষ দিকে ৫৪ মিনিটে পেনাল্টি থেকে আশরাফুল নিজের দ্বিতীয় ও দলের পক্ষে পঞ্চম গোলটি করে শ্রীলঙ্কাকে ম্যাচ থেকে একপ্রকার ছিটকে দেন। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে যথাক্রমে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং জাপানের কাছে ৬-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এই জয়ের ফলে ৩ ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে পুল ‘এ’-র চতুর্থ স্থানে অবস্থান করছে লাল-সবুজের দল। আগামী ২৬ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া এবং ২৮ সেপ্টেম্বর শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয়

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

এশিয়ান গেমসের পুরুষ হকিতে টানা দুই পরাজয়ের ধাক্কা সামলে চমৎকারভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের নিজেদের তৃতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কাকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের মুখ দেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে জোড়া গোল করে এই বিশাল জয়ে বড় অবদান রেখেছেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম।

জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে পুল ‘এ’-র ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই ছিল বাংলাদেশের দাপট। ৮ মিনিটে আমিরুল ইসলামের পেনাল্টি কর্নার থেকে করা চমৎকার গোলে এগিয়ে যায় লাল-সবুজ বাহিনী। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই (১৬ মিনিট) ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল ইসলাম। যদিও ১৮ মিনিটে শ্রীলঙ্কার কুশল ভীরাপ্পোলি এক গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দিয়েছিলেন, কিন্তু সেটি প্রতিরোধে বেশি সময় লাগেনি।

তৃতীয় কোয়ার্টারে ২৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন আমিরুল। এরপর ৪৩ মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় মাহবুব হোসেইন দারুণ ফিল্ড গোলে ব্যবধান ৪-১ করেন। ম্যাচের শেষ দিকে ৫৪ মিনিটে পেনাল্টি থেকে আশরাফুল নিজের দ্বিতীয় ও দলের পক্ষে পঞ্চম গোলটি করে শ্রীলঙ্কাকে ম্যাচ থেকে একপ্রকার ছিটকে দেন। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে যথাক্রমে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং জাপানের কাছে ৬-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এই জয়ের ফলে ৩ ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে পুল ‘এ’-র চতুর্থ স্থানে অবস্থান করছে লাল-সবুজের দল। আগামী ২৬ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া এবং ২৮ সেপ্টেম্বর শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত