সংবাদ

স্বাগতিক জাপানকে উড়িয়ে আফগানিস্তানের শুভসূচনা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ এএম

স্বাগতিক জাপানকে উড়িয়ে আফগানিস্তানের শুভসূচনা
ছবি : সংগৃহীত

২০২৬ এশিয়ান গেমসের পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে জয় দিয়ে টুর্নামেন্টের শুভসূচনা করেছে আফগানিস্তান। আসরের উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক জাপানকে ৪৮ রানের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তিশালী অবস্থানের জানান দিয়েছে তারা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাপানের নিশিন শহরের আইচি প্রিফেকচারাল কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা ১২৯ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায়।

জবাবে ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও তোপের মুখে পড়ে স্বাগতিক জাপানের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৩ ওভারে মাত্র ৮১ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ফলে ৪৮ রানের সহজ জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে আফগানিস্তান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

স্বাগতিক জাপানকে উড়িয়ে আফগানিস্তানের শুভসূচনা

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

২০২৬ এশিয়ান গেমসের পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে জয় দিয়ে টুর্নামেন্টের শুভসূচনা করেছে আফগানিস্তান। আসরের উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক জাপানকে ৪৮ রানের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তিশালী অবস্থানের জানান দিয়েছে তারা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাপানের নিশিন শহরের আইচি প্রিফেকচারাল কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা ১২৯ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায়।

জবাবে ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও তোপের মুখে পড়ে স্বাগতিক জাপানের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৩ ওভারে মাত্র ৮১ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ফলে ৪৮ রানের সহজ জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে আফগানিস্তান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত