নারী রেফারিকে উদ্দেশ্য করে লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য এবং ম্যাচ শেষে হাত না ছাড়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় চরম মাশুল গুনতে হলো ফেদেরিকো হিগুয়েইনকে। মেজর লিগ সকারের (এমএলএস) দল কলম্বাস ক্রুর ডেভেলপমেন্ট টিমের কোচের পদ থেকে তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। ফেদেরিকো আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েইনের বড় ভাই এবং ইন্টার মায়ামির সাবেক ফুটবলার।
এমএলএসের জুনিয়র টুর্নামেন্ট ‘এমএলএস নেক্সট প্রোর’ একটি ম্যাচ চলাকালে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। ম্যাচ চলাকালীন দায়িত্বপ্রাপ্ত নারী রেফারিকে লক্ষ্য করে ফেদেরিকো কটূক্তি করে বলেন, ‘মনে রেখো, এটি পুরুষদের খেলা।’ এখানেই শেষ নয়; ম্যাচ শেষ হওয়ার পর সৌজন্যতার খাতিরে করমর্দন করতে গেলে তিনি ওই রেফারিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চেপে ধরেন এবং হাত ছাড়তে অস্বীকৃতি জানান। এই অশোভন আচরণের কারণে তাকে তৎক্ষণাৎ লাল কার্ড দেখানো হয় এবং লিগ কর্তৃপক্ষ দুই ম্যাচের নিষেধাজ্ঞা জারি করে।
তবে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয় কলম্বাস ক্রু কর্তৃপক্ষ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ক্লাবের তরফ থেকে হিগুয়েইনকে কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়।
ক্লাবের জেনারেল ম্যানেজার ইসা তাল এক বিবৃতিতে বলেন, ‘আমরা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখেছি যে, ফেদেরিকো হিগুয়েইনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়াই আমাদের ক্লাব, খেলোয়াড় এবং সহযোগী স্টাফদের জন্য সবচেয়ে মঙ্গলজনক। বিগত এক মাসের ঘটনা এবং ক্লাবের নীতিমালার নিরিখে দেখা গেছে, নেতৃত্বদানকারী হিসেবে যে পেশাদারত্ব ও মানদণ্ড প্রত্যাশিত, তা তিনি বজায় রাখতে ব্যর্থ হয়েছেন।’
প্রতিবেদন অনুযায়ী, বরখাস্তের আগে ক্লাবের অভ্যন্তরীণ বৈঠকে নিজের কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেননি ফেদেরিকো, এমনকি প্রকাশ্যে ক্ষমা চাইতেও অস্বীকৃতি জানান। অন্যদিকে পেশাদার সকার রেফারি অ্যাসোসিয়েশন (পিএসআরএ) লিগের দেওয়া দুই ম্যাচের শাস্তিকে অপর্যাপ্ত উল্লেখ করে অন্তত ছয় ম্যাচের নিষেধাজ্ঞার দাবি তুলেছিল।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন