সংবাদ

কঙ্গোয় ১০০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত অন্তত ৪১

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ এএম

কঙ্গোয় ১০০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত অন্তত ৪১
টাঙ্গানিকা হ্রদে বিপজ্জনক যাত্রার ছবি। ছবি : সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে ১০০ যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে অন্তত ৪১ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তানজানিয়ার কিগোমা বন্দর থেকে কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে যাওয়ার পথে কঙ্গোর মাপেরা গ্রামের কাছে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

টাঙ্গানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মুলঙ্গোয়ি জানান, যাত্রী ও বিপুল পরিমাণ পণ্যবোঝাই নৌকাটি ডুবে যাওয়ার পর নিখোঁজ অন্যদের খোঁজে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। উদ্ধার পাওয়া যাত্রীদের একজন জানান, রাত আনুমানিক ১টার দিকে নৌকাটি হঠাৎ একদিকে কাত হয়ে পড়লে যাত্রীদের ঘুম ভেঙে যায় এবং মুহূর্তের মধ্যে তা হ্রদে তলিয়ে যায়।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন এবং সুরক্ষাসামগ্রীর চরম অভাবের কারণে ডিআর কঙ্গোতে প্রায়শই এমন জলযান দুর্ঘটনা ঘটে থাকে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোয় ১০০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত অন্তত ৪১

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে ১০০ যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে অন্তত ৪১ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তানজানিয়ার কিগোমা বন্দর থেকে কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে যাওয়ার পথে কঙ্গোর মাপেরা গ্রামের কাছে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

টাঙ্গানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মুলঙ্গোয়ি জানান, যাত্রী ও বিপুল পরিমাণ পণ্যবোঝাই নৌকাটি ডুবে যাওয়ার পর নিখোঁজ অন্যদের খোঁজে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। উদ্ধার পাওয়া যাত্রীদের একজন জানান, রাত আনুমানিক ১টার দিকে নৌকাটি হঠাৎ একদিকে কাত হয়ে পড়লে যাত্রীদের ঘুম ভেঙে যায় এবং মুহূর্তের মধ্যে তা হ্রদে তলিয়ে যায়।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন এবং সুরক্ষাসামগ্রীর চরম অভাবের কারণে ডিআর কঙ্গোতে প্রায়শই এমন জলযান দুর্ঘটনা ঘটে থাকে।

/ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত