সংবাদ

মালয়েশিয়া পাঠানোর নামে টেকনাফে ভয়ংকর ফাঁদ

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পিএম

মালয়েশিয়া পাঠানোর নামে টেকনাফে ভয়ংকর ফাঁদ
ছবি : সংবাদ

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ লামরী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৫ (টেকনাফ ক্যাম্প)-এর এরিয়া কমান্ডার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) আ. ম. ফারুক।

সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১৫-এর একটি দল জানতে পারে যে একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র অসহায় কিছু মানুষকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে টেকনাফের দক্ষিণ লামরী এলাকার মো. ইব্রাহিমের বসতবাড়িতে জড়ো করেছে।

এই তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এসআরবি-১৫-এর আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ঘরটির ভেতর থেকে অক্ষত অবস্থায় ১৭ জন পুরুষকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ভুক্তভোগীরা কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে বান্দরবানের লামা থানার মো. জাফর আলম, মো. নুরুল হুদা, মো. শাহিন শাহরিয়ার হৃদয়, মো. বেলাল, মো. রফিকুল ইসলাম, মো. সাফায়েত হোসেন, মো. জাফর আলম এবং কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, সদর ও টেকনাফ থানার মো. মামুনুর রশিদ, মো. তাফসির, মো. আশরাফ হোসেন, মো. বাবুল, মো. আনসার উদ্দিন, মো. নুরুল আফসার, মো. সাইফুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. জোবায়ের ও মো. নূর মোস্তফা রয়েছেন।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মানবপাচারকারী চক্রটি আর্থিক লাভের আশায় এবং জোরপূর্বক শ্রমে খাাটানোর ফাঁদে ফেলে এই নিরীহ মানুষগুলোকে নৌপথে বিদেশে পাচারের উদ্দেশ্যে সেখানে বন্দী করে রেখেছিল।

এসআরবি জানায়, ঘটনার পর থেকে পলাতক ও অজ্ঞাতনামা পাচারকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধার হওয়া ভুক্তভোগীদের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়া পাঠানোর নামে টেকনাফে ভয়ংকর ফাঁদ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত