সংবাদ

বিদ্যুৎস্পৃষ্টে চার সন্তানের জননীর মৃত্যু

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম

বিদ্যুৎস্পৃষ্টে চার সন্তানের জননীর মৃত্যু
ছবি: সংবাদ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নিজ বাড়িতে ভেজা কাপড় সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেলেনা বেগম (৩৭) নামের চার সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা সদরের মধ্য কলাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হেলেনা বেগম ওই এলাকার মো. শাহজাহান খানের স্ত্রী। এই দম্পতির দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে নিহতের নিজ বাড়ির ছাদে ভেজা কাপড় বাতাসে পাশে থাকা বৈদ্যুতিক তারের ওপর পড়ে যায়। গ্যাস পাইপ দিয়ে সেই কাপড় নামাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তার চিৎকার শুনে ভবনের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান জানান, হাসপাতালেও পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

পরিবারের লোকজন জানান, বিদ্যুতস্পৃষ্টের আওয়াজ শুনে তারা দৌড়ে গিয়ে দেখেন হেলেনা ফ্লোরে পড়ে আছেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার সময় নিহতের স্বামী মো. শাহজাহান খান বাস ছিলেন না। তিনি উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা বাজারের মুদিব্যবসায়ী। সকালে তিনি দোকান খুলে চলে গিয়েছিলেন। তাদের মূল বাড়ি ৫ নম্বর উপাদী উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামে। কলাদী এলাকায় দুই তলা বাড়ি করে চার ভাই একসঙ্গে বসবাস করতেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তারা জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। সিদ্ধান্ত পেলে সে অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বিদ্যুৎস্পৃষ্টে চার সন্তানের জননীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত