বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলার মধ্যে ধর্ষণ মামলা ছাড়া হত্যাসহ অন্য যেকোনো মামলা যাচাই-বাছাই সাপেক্ষে প্রত্যাহার করা হবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি জানান, রাজনৈতিক কারণে দায়ের করা এ ধরনের ২৪ হাজার ১৩টি মামলা ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, ‘যাদের বিরুদ্ধে এখনো মামলা আছে, শুধু রেপ কেস (ধর্ষণ মামলা) বাদে অন্য যেকোনো ধরনের মামলা, হত্যা মামলা হলেও সেটা যদি রাজনৈতিক নেচারের (প্রকৃতির) হয় এবং আমাদের স্ক্রিনিংয়ের (যাচাই-বাছাই) মধ্য দিয়ে আসে, আমরা সেটা প্রত্যাহার করে দেব। এখানে কোনো যদি-কিন্তু রাখার সুযোগ নেই।’
এর আগে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলী বিগত সরকারের আমলে দায়ের হওয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলার নিষ্পত্তি ও এ-সংক্রান্ত সরকারি রোডম্যাপ সম্পর্কে জানতে চান।
জবাবে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কাজ অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ কার্যক্রমে আরও গতি এনেছে। এজন্য গত ৫ মার্চ জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের জেলা কমিটি এবং ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। জেলা কমিটি আবেদনপত্র, এজাহার, অভিযোগপত্রের সার্টিফায়েড কপি ও পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে সুপারিশ পাঠায়। সেই সুপারিশের ভিত্তিতে এ পর্যন্ত ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে।
সম্পূরক প্রশ্নে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক নিজের বিরুদ্ধে থাকা ৮৬টি মামলার কথা তুলে ধরেন। তিনি বলেন, বিগত সরকারের বিরোধিতা করে সংসদে বক্তব্য দেওয়ায় একই দিনে দেশের ৬৪ জেলায় তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। এত লেখালেখির পরও সেগুলো প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি এবং প্রত্যাহার করা মামলার বিস্তারিত তালিকা সংসদে উপস্থাপনের দাবি জানান।
জবাবে আইনমন্ত্রী বলেন, কোনো মামলার গায়ে ‘রাজনৈতিক মামলা’ লেখা থাকে না। তাই ভুক্তভোগীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফারুকের উদ্দেশে তিনি দ্রুত আবেদন করার আহ্বান জানিয়ে বলেন, আবেদন পেলে যথাযথ প্রক্রিয়ায় মামলা প্রত্যাহার করা হবে।
আইনমন্ত্রী আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যেসব মামলায় অভিযোগপত্র হয়নি, সেগুলোর অধিকাংশে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযোগপত্র হওয়া এবং সাক্ষ্যগ্রহণ শুরু হওয়া মামলাগুলোও পর্যায়ক্রমে প্রত্যাহারের আওতায় আনা হচ্ছে।
খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েও তারা কখনো মামলা প্রত্যাহারের আবেদন করেননি, কোনো অনুকম্পা না নিয়ে আদালতের মাধ্যমেই আইনগতভাবে নিজেদের মামলা নিষ্পত্তি করেছেন।
একইভাবে অনেকে খালাস পাওয়ার পথ বেছে নিলেও যাদের এখনো রাজনৈতিক হয়রানিমূলক মামলা রয়েছে, তাদের নির্ধারিত ফরমে আবেদন করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন