কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়াকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রণজিৎ সরকারের একটি সমাবেশে ছড়িয়ে পড়া ভিডিওতে তারা মিয়ার উপস্থিতি দেখা যাওয়ার পর তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সুনামগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ বলেন, রণজিৎ সরকারের ভাইরাল হওয়া ভিডিওতে তারা মিয়ার উপস্থিতি নিশ্চিত করা গেছে। তাঁকে নিয়ে ঘটনাস্থল শনাক্ত ও বিভিন্ন তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
এর আগে সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সমাবেশে দেওয়া বক্তব্যের ভিডিও প্রকাশ করেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রণজিৎ সরকার। ভিডিওটিতে তাকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। এ সময় মঞ্চের আশপাশে নেতাকর্মীদের পাহারা দিতেও দেখা যায়। ওই ভিডিওতেই তারা মিয়ার উপস্থিতি নজরে আসে।
রণজিৎ সরকার সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করেন। ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়। যদিও পুলিশ ও বিজিবি জানায়, তাদের এলাকায় এ ধরনের কোনো ঘটনার তথ্য ছিল না।
এ ঘটনার মাত্র কয়েক ঘণ্টা পর সোমবার মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় রঞ্জিত সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন