দীর্ঘ চার বছরের আইনি লড়াই শেষে অবশেষে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পুনর্বহাল হলেন আলোচিত সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকার সেগুনবাগিচাস্থ দুদক কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেন।
দুদকের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী, জ্যেষ্ঠতা এবং বকেয়া বেতন-ভাতাসহ সব ধরণের সুযোগ-সুবিধা বহাল রেখেই তাঁকে চাকরিতে ফিরিয়ে নেওয়া হলো।
দুদক সূত্রমতে, ২০১৪ সালের ১২ অক্টোবর উপসহকারী পরিচালক হিসেবে সংস্থায় যোগ দেন শরীফ উদ্দিন। ২০১৬ সালের ৭ ডিসেম্বর তাকে চট্টগ্রামে পদায়ন করা হয়। চট্টগ্রাম কার্যালয়ে দায়িত্ব পালনের সময় ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকার দুর্নীতি, রোহিঙ্গাদের অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট প্রদান জালিয়াতি, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অনিয়ম এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতিসহ বেশ কিছু আলোচিত অনিয়মের অনুসন্ধান চালিয়ে দেশজুড়ে নজর কাড়েন তিনি। কর্মকালে তিনি প্রায় অর্ধশত মামলা দায়ের এবং ২০টিরও বেশি অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
পরবর্তী সময়ে ২০২১ সালের ১৬ জুন তাকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। সেখানে কর্মরত থাকা অবস্থায় ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি ‘দুদক কর্মচারী চাকরি বিধিমালা, ২০০৮’-এর ৫৪ (২) বিধি প্রয়োগ করে তাকে চাকরিচ্যুত করে কমিশন।
চাকরিচ্যুতির এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট আবেদন করেন শরীফ উদ্দিন। দীর্ঘ আইনি শুনানি শেষে ২০২৫ সালের ৯ জুলাই হাইকোর্ট তার চাকরিচ্যুতির আদেশকে বেআইনি ও শুরু থেকেই বাতিল ঘোষণা করেন। একই সঙ্গে জ্যেষ্ঠতা ও বকেয়া সুযোগ-সুবিধাসহ তাকে স্বপদে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক আপিল বিভাগের চেম্বার আদালতে লিভ টু আপিল আবেদন করলেও পরবর্তীতে তা পরিচালনা না করার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। গত ১৫ অক্টোবর চেম্বার আদালত দুদকের আবেদনটি খারিজ করে দিলে শরীফ উদ্দিনের চাকরিতে ফেরার সব আইনি বাধা দূর হয়। এরই ধারাবাহিকতায় চলতি মাসের প্রথম দিকে প্রজ্ঞাপন জারি শেষে আজ আনুষ্ঠানিকভাবে সংস্থায় যোগ দিলেন এই কর্মকর্তা।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন