সংবাদ

অবৈধ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত ২

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম

অবৈধ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত ২
ছবি : সংবাদ

যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকায় একটি অবৈধ রেলক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার তপসীডাঙ্গা গ্রামের বাসিন্দা আজিজুর রহমান (৪০) ও এরশাদ আলী (৪৫)। দুর্ঘটনাকবলিত ইজিবাইকটিতে তারা দুজনই অবস্থান করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি যশোর জংশন হয়ে বেনাপোলের দিকে যাচ্ছিল। ট্রেনটি কৃষ্ণবাটি এলাকার অনুমোদনহীন ওই লেভেল ক্রসিং অতিক্রম করার সময় যাত্রীবাহী ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করেন।

যশোর রেলস্টেশনের জিআরপি ফাঁড়ির উপপরিদর্শক মামুন জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ট্রেনটি যশোর স্টেশন ছেড়ে বেনাপোলের উদ্দেশে রওনা হওয়ার কিছু সময় পর কৃষ্ণবাটি এলাকার ওই অবৈধ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

অবৈধ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত ২

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকায় একটি অবৈধ রেলক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার তপসীডাঙ্গা গ্রামের বাসিন্দা আজিজুর রহমান (৪০) ও এরশাদ আলী (৪৫)। দুর্ঘটনাকবলিত ইজিবাইকটিতে তারা দুজনই অবস্থান করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি যশোর জংশন হয়ে বেনাপোলের দিকে যাচ্ছিল। ট্রেনটি কৃষ্ণবাটি এলাকার অনুমোদনহীন ওই লেভেল ক্রসিং অতিক্রম করার সময় যাত্রীবাহী ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করেন।

যশোর রেলস্টেশনের জিআরপি ফাঁড়ির উপপরিদর্শক মামুন জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ট্রেনটি যশোর স্টেশন ছেড়ে বেনাপোলের উদ্দেশে রওনা হওয়ার কিছু সময় পর কৃষ্ণবাটি এলাকার ওই অবৈধ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত