সংবাদ

নন্দীগ্রামে প্রতিমা ভাঙচুর ও দানবাক্সে চুরি

জেলা বার্তা পরিবেশক, বগুড়া
জেলা বার্তা পরিবেশক, বগুড়া
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পিএম

নন্দীগ্রামে প্রতিমা ভাঙচুর ও দানবাক্সে চুরি
ছবি : সংবাদ

বগুড়ার নন্দীগ্রামে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর ও দানবাক্স ভেঙে টাকা চুরিসহ মন্দিরে থাকা কাঁসার বিভিন্ন সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল আটটার মধ্যে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মাটিহাঁস কালী মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দিরের পুরোহিত খগেন্দ্রনাথ প্রামাণিক জানান, বৃহস্পতিবার বিকেল আনুমানিক চারটার দিকে মন্দিরে পূজা-আরাধনা শেষে তিনি বাড়িতে চলে যান। শুক্রবার সকাল আটটার দিকে মন্দিরে এসে তিনি প্রতিমা ভাঙচুর, দানবাক্স ভেঙে টাকা চুরি এবং কাঁসার বিভিন্ন সামগ্রী চুরি যাওয়ার বিষয়টি দেখতে পান। পরে মন্দিরের পাশের একটি ডোবা থেকে ভাঙচুর করা প্রতিমাটি উদ্ধার করা হয়। মন্দির থেকে চুরি হওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে কাঁসার ঘণ্টা, ত্রিশূল, কাঁসার কাঁসি, কাঁসার প্লেটসহ বিভিন্ন পূজার সামগ্রী।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নন্দীগ্রামে প্রতিমা ভাঙচুর ও দানবাক্সে চুরি

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার নন্দীগ্রামে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর ও দানবাক্স ভেঙে টাকা চুরিসহ মন্দিরে থাকা কাঁসার বিভিন্ন সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল আটটার মধ্যে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মাটিহাঁস কালী মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দিরের পুরোহিত খগেন্দ্রনাথ প্রামাণিক জানান, বৃহস্পতিবার বিকেল আনুমানিক চারটার দিকে মন্দিরে পূজা-আরাধনা শেষে তিনি বাড়িতে চলে যান। শুক্রবার সকাল আটটার দিকে মন্দিরে এসে তিনি প্রতিমা ভাঙচুর, দানবাক্স ভেঙে টাকা চুরি এবং কাঁসার বিভিন্ন সামগ্রী চুরি যাওয়ার বিষয়টি দেখতে পান। পরে মন্দিরের পাশের একটি ডোবা থেকে ভাঙচুর করা প্রতিমাটি উদ্ধার করা হয়। মন্দির থেকে চুরি হওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে কাঁসার ঘণ্টা, ত্রিশূল, কাঁসার কাঁসি, কাঁসার প্লেটসহ বিভিন্ন পূজার সামগ্রী।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত