সংবাদ

ফেনীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম

ফেনীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ছবি : সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন স্থানে চক্রান্ত, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফেনী সদর ও পৌর বিএনপির উদ্যোগে ফেনী প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামিম।

সমাবেশে শামিম বলেন, দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

গুপ্ত না থেকে সাহস থাকলে প্রকাশ্যে মিছিল-সমাবেশ করতে আওয়ামী লীগের প্রতি হুঙ্কার ছুড়ে শামিম বলেন, এখন থেকে আর ছাড় দেওয়া হবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা। শুধু ফ্যাসিস্ট আওয়ামী লীগ নয়, একাত্তরের পরাজিত শক্তি গুপ্ত দল জামায়াত নিয়েও জনগণকে সতর্ক করেন তিনি। বিএনপি ও বর্তমান সরকারবিরোধী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে এ বিষয়ে সতর্ক থাকতে দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শামিম।

দল ও জনগণের জন্য অবদান বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে বলেও জানান তিনি।

ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। পৌর সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক ও ইয়াকুব নবী।

পরে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে খেজুর চত্বর, দৌয়েল চত্বর, মিজান রোড ও জেল রোড হয়ে ট্রাংক ঘুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত