সংবাদ

বেতারে সুরকার অপু আমানের অভিষেক, প্রথম গান গাইলেন রাজীব

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পিএম

বেতারে সুরকার অপু আমানের অভিষেক, প্রথম গান গাইলেন রাজীব

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে শিল্পী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন অপু আমান। গানের পাশাপাশি একজন সুরকার হিসেবেও নিয়মিত কাজ করে আসছেন তিনি। এবার বাংলাদেশ বেতারে সুরকার হিসেবে অভিষেক হলো তার। আর অভিষেকেই অপু আমানের সুর ও সঙ্গীতে গান গাইলেন এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী রাজীব।

গত বৃহস্পতিবার বাংলাদেশ বেতারে রেকর্ড করা হয় ডেঙ্গু সচেতনতা বিষয়ক গানটি। ‘আজ পাড়ায় পাড়ায় ঘরে ঘরে একটা কথা বলে যাই’ শিরোনামের গানটির কথা লিখেছেন রাশেদুল হাসান।

গানটি প্রসঙ্গে অপু আমান বলেন, বাংলাদেশ বেতারে সুরকার হিসেবে অভিষেকের দিনটি তার জন্য স্মরণীয় হয়ে থাকবে। নিজের সুরে বন্ধু রাজীবের গান গাওয়া আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে বলেও জানান তিনি।

অপু বলেন, ‘বেতারে একজন সুরকার হিসেবে আমার অভিষেক হলো। দিনটি সত্যিই আমার জন্য একটি স্মরণীয় দিন হয়ে রইলো। তাও আবার সেদিন আমার সুরে আমারই বন্ধু রাজীব গান গেয়েছে, বিষয়টি আরও বেশি ভালো লাগার। আমার কম্পোজিশনের গুরু শ্রদ্ধেয় সুজেয় শ্যাম স্যার ও আলাউদ্দিন আলী স্যার, পার্থ বড়ুয়া দাদার কথা বিশেষভাবে বারবার মনে পড়েছে।’

এ সময় তিনি বাংলাদেশের প্রয়াত ও জীবিত গীতিকার-সুরকারদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি গানটির সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান তিনি। বাংলাদেশ বেতার কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সুন্দরভাবে গানটি গাওয়ার জন্য রাজীবকেও ধন্যবাদ জানান অপু।

অন্যদিকে রাজীব বলেন, ‘একজন সুরকার হিসেবে বাংলাদেশ বেতারে অপু আমানের অভিষেক হওয়ায় আমি তাকে অভিনন্দন জানাই। তার অভিষেকের সময় আমিই প্রথম গান গাইলাম—এটা সত্যিই অনেক ভালো লাগার এবং স্মরণীয় হয়ে থাকবে। অপু দারুণ সুর করেছে। সচেতনতামূলক এই গান যেন সমাজে সত্যিই সচেতনতার সৃষ্টি করে, এটাই আমার শুভকামনা।’

উল্লেখ্য, রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে পেশাগতভাবে গানের জগতে যাত্রা শুরু করেন অপু আমান। একই প্ল্যাটফর্মের মাধ্যমে তার আগের বছর সংগীতাঙ্গনে পথচলা শুরু করেছিলেন রাজীব। বর্তমানে স্টেজ শো ও সংগীতচর্চা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই দুই শিল্পী।

অপু আমান জানান, ডেঙ্গু সচেতনতামূলক গানটি শিগগিরই বাংলাদেশ বেতারে প্রচার হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বেতারে সুরকার অপু আমানের অভিষেক, প্রথম গান গাইলেন রাজীব

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত