সংবাদ

মেয়ের সঙ্গে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম

মেয়ের সঙ্গে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক

দীর্ঘদিন পর নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন কলকাতার প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক। ‘স্পর্ধা’ নামের এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন মেয়ে ও অভিনেত্রী কোয়েল মল্লিক। সিনেমাটিতে আরও থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এটি পরিচালনা করছেন অন্নপূর্ণা বসু।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের কার্যালয়ে সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায় ও পরিচালক অন্নপূর্ণা বসু। সিনেমাটির প্রযোজনায় রয়েছেন নিসপাল সিং রানে। তার মূল ভাবনায় ‘স্পর্ধা’র চিত্রনাট্য লিখেছেন সন্দীপ ভট্টাচার্য।

‘স্পর্ধা’র গল্প আবর্তিত হবে একজন স্বাধীনচেতা নারীকে ঘিরে। যিনি নিজের কাজের সঙ্গে কোনো আপস না করে একই সঙ্গে সংসার ও ক্যারিয়ার সামলান। পাশাপাশি আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার লড়াইও চালিয়ে যান। নারীর আত্মনির্ভরতা, আত্মসম্মান ও জীবনের নানা টানাপোড়েনই উঠে আসবে সিনেমাটিতে।

এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর আবারও জুটি হিসেবে পর্দায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিককে। চলতি মাসের শেষ দিকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘স্পর্ধা’।

উল্লেখ্য, গত বছর অন্নপূর্ণা বসুর পরিচালনায় ‘স্বার্থপর’ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরেছিলেন রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। ওই সিনেমায় কোয়েলের আইনজীবী চরিত্রের বিপরীতে রঞ্জিত মল্লিককে দেখা গিয়েছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেয়ের সঙ্গে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দীর্ঘদিন পর নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন কলকাতার প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক। ‘স্পর্ধা’ নামের এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন মেয়ে ও অভিনেত্রী কোয়েল মল্লিক। সিনেমাটিতে আরও থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এটি পরিচালনা করছেন অন্নপূর্ণা বসু।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের কার্যালয়ে সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায় ও পরিচালক অন্নপূর্ণা বসু। সিনেমাটির প্রযোজনায় রয়েছেন নিসপাল সিং রানে। তার মূল ভাবনায় ‘স্পর্ধা’র চিত্রনাট্য লিখেছেন সন্দীপ ভট্টাচার্য।

‘স্পর্ধা’র গল্প আবর্তিত হবে একজন স্বাধীনচেতা নারীকে ঘিরে। যিনি নিজের কাজের সঙ্গে কোনো আপস না করে একই সঙ্গে সংসার ও ক্যারিয়ার সামলান। পাশাপাশি আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার লড়াইও চালিয়ে যান। নারীর আত্মনির্ভরতা, আত্মসম্মান ও জীবনের নানা টানাপোড়েনই উঠে আসবে সিনেমাটিতে।

এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর আবারও জুটি হিসেবে পর্দায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিককে। চলতি মাসের শেষ দিকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘স্পর্ধা’।

উল্লেখ্য, গত বছর অন্নপূর্ণা বসুর পরিচালনায় ‘স্বার্থপর’ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরেছিলেন রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। ওই সিনেমায় কোয়েলের আইনজীবী চরিত্রের বিপরীতে রঞ্জিত মল্লিককে দেখা গিয়েছিল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত