অভিনয় জীবনের এই সময়ে এসে একজন সুঅভিনেত্রী হিসেবে দর্শকের ভালোবাসায় নতুন করে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ এই সময়ে বেশ কিছু ভালো গল্প ও চরিত্রের প্রস্তাব পাচ্ছেন তিনি। তবে বরাবরের মতোই গল্প ও চরিত্র পছন্দ হলেই কেবল কাজে যুক্ত হচ্ছেন এই অভিনেত্রী।
এরই মধ্যে ‘কর্মফল’
নামের একটি নাটকে অভিনয় করেছেন দীপা খন্দকার। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান।
এতে প্রচলিত চরিত্রের বাইরে গিয়ে ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং একটি চরিত্রে দেখা যাবে
দীপাকে। নাটকটিতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন আখম হাসান।
‘কর্মফল’ প্রসঙ্গে
দীপা খন্দকার বলেন, ‘মহিন গল্পটা যেমন মন দিয়ে লেখে, ঠিক তেমনি ভীষণ যত্ন নিয়ে কাজটি
করার চেষ্টা করে। যে কারণে তার নির্দেশনায় কাজ করতেও ভালো লাগে। ‘কর্মফল’ নাটকটির গল্প
জীবনঘনিষ্ঠ। এতে আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে বেশ কষ্ট করেছি। আশা করছি, নাটকটি প্রচারে
এলে দর্শকের ভালো লাগবে।’
এদিকে মুহাম্মদ
মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক নাটকেও কাজ শুরু করতে যাচ্ছেন দীপা। বর্তমানে দীপা
খন্দকার আলোচনার শীর্ষে রয়েছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে
ফুফু চরিত্রে অভিনয় করে। চরিত্রটির মাধ্যমে দর্শকের কাছে নতুনভাবে প্রশংসিত হয়েছেন
এই অভিনেত্রী। ফলে নতুন কাজ বাছাইয়ের ক্ষেত্রেও আগের চেয়ে আরও বেশি সতর্ক রয়েছেন তিনি।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন