সংবাদ

দিঠির কণ্ঠে গাজী মাজহারুল আনোয়ারের ‘ঘড়ির কাঁটা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম

দিঠির কণ্ঠে গাজী মাজহারুল আনোয়ারের ‘ঘড়ির কাঁটা’

উপমহাদেশের প্রখ্যাত গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ারের চতুর্থ মৃত্যুবার্ষিকী ছিল গত ৪ সেপ্টেম্বর। বিশেষ এই দিনে বাবাকে শ্রদ্ধা জানিয়ে তাঁর লেখা একটি গান কণ্ঠে তুলে নিয়েছেন কন্যা দিঠি আনোয়ার। ‘ঘড়ির কাঁটা’ শিরোনামের গানটি নিজের ইউটিউব চ্যানেল ‘দিঠি আনোয়ার’-এ প্রকাশ করেছেন তিনি।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অপু আমান। ৪ সেপ্টেম্বরই গানটি ইউটিউবে প্রকাশ করা হয়। অপু আমানের ভাষ্য, গাজী মাজহারুল আনোয়ারের লেখা অপ্রকাশিত গানগুলোর মধ্যে ‘ঘড়ির কাঁটা’ অন্যতম শ্রেষ্ঠ একটি গান।

গানটি প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘আমাকে নিয়ে আব্বুর লেখা ‘দিঠির খাতা’র আরও একটি গান ‘ঘড়ির কাঁটা’। আব্বু যখন বেঁচে ছিলেন, তখন এই গানে ভয়েজ দিয়েছিলাম। ভিডিওটা কয়েকদিন আগে করা। এই গানটা আমার কাছে ভীষণ প্রিয় একটি গান, ভীষণ মন ছুঁয়ে যাওয়ার মতো।’

বাবার লেখার বৈশিষ্ট্য তুলে ধরে দিঠি আরও বলেন, গাজী মাজহারুল আনোয়ার সহজ-সরল ভাষা ও সুন্দর শব্দচয়নের মাধ্যমে সাধারণ মানুষের কাছে চমৎকার সব বার্তা পৌঁছে দিতেন। ‘ঘড়ির কাঁটা’ গানটিও তেমনই একটি গান বলে জানান তিনি।

অপু আমানের সংগীতায়োজনের প্রশংসা করে দিঠি বলেন, ‘অপু খুব সুন্দর সুর করে, তার সংগীতায়োজন মুগ্ধ করে। অপু আসলে আমাদের এই প্রজন্মের শিল্পীদের মধ্যে অন্যতম মেধাবী একজন শিল্পী। তাকে আমাদের ইন্ডাস্ট্রির আরও কাজে লাগানো উচিত।’

অন্যদিকে গাজী মাজহারুল আনোয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে অপু আমান বলেন, ‘আমার কাছে গাজী মাজহারুল আনোয়ার একটি বিস্ময়। তিনি যদি আমাকে সন্তানের মতো বুকে তুলে না নিতেন, তাহলে হয়তো বাংলা গানের যে নিজস্ব আবেগ-অনুভূতি, তার অনেকটাই আমার জীবনে অপূর্ণ থেকে যেত। আমি তার কাছে চিরঋণী।’

উল্লেখ্য, দিঠি আনোয়ারের ইউটিউব চ্যানেলে এর আগে তার বাবার লেখা ‘জন্মের পরে’, ‘রবি ঠাকুর’, ‘মেঘলা আকাশ’ ও ‘মধুর ক্যান্টিন’ গানগুলো প্রকাশিত হয়েছে।

এদিকে বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনও গাজী মাজহারুল আনোয়ারকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি আমাদেরকে কাঁদিয়ে চলে গেলেন গাজী ভাই। আল্লাহ পাক আপনাকে জান্নাত নসীব করুন। ওপারে খুব ভালো থাকবেন।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দিঠির কণ্ঠে গাজী মাজহারুল আনোয়ারের ‘ঘড়ির কাঁটা’

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত