সংবাদ

নিউইয়র্কে সম্মাননায় ভূষিত মুন্নী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম

নিউইয়র্কে সম্মাননায় ভূষিত মুন্নী

দেশের প্রতি সম্মান ও বাংলাদেশের সংগীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নিউইয়র্ক ফোবানার বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী। গত ৪ সেপ্টেম্বর তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

দেশের বাইরে এমন সম্মাননা পেয়ে ভীষণ উচ্ছ্বসিত মুন্নী। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘একজন শিল্পী হিসেবে, একজন বাংলাদেশের মানুষ হিসেবে আমি যে সম্মাননা পেয়েছি, তা আজীবন শ্রদ্ধার সঙ্গে মনে থাকবে আমার। যারা আমাকে এই সম্মাননায় ভূষিত করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। দেশের কল্যাণে আজীবন যেমন কাজ করে যাব, ঠিক তেমনি দেশের সংগীতাঙ্গনের জন্যও আমি আজীবন নিবেদিত থেকেই কাজ করে যাব। সবার দোয়া ও ভালোবাসা চাই।’

দীর্ঘ সংগীতজীবনে চলচ্চিত্রের বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন দিনাত জাহান মুন্নী। তার কণ্ঠে শ্রোতাপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ও প্রিয় আমি তোমার হতে চাই’, ‘সব কথা বলে না হৃদয়’, ‘ভালোবাসায় বুক ভাসাইয়া’, ‘মন চায় মন চায়’ ও ‘এক কাপ চা’সহ আরও বেশ কিছু গান।

সর্বশেষ কবির বকুলের লেখা ও ইমরান মাহমুদুলের সুরে শাবনূর অভিনীত সিনেমা ‘রঙ্গনা’য় গান গেয়েছেন মুন্নী। কিছুদিন বিরতির পর সুদূর যুক্তরাষ্ট্রে বসেই নতুন আরেকটি সিনেমার জন্য গান করেছেন তিনি। গাজী রাকায়েত নির্মিত সিনেমাটির নাম ‘মানুষটিকে দেখ’। এতে ‘ভালোবাসি ভালোবাসি’ শিরোনামের গানটি গেয়েছেন মুন্নী। গানটির কথা ও সুর করেছেন কবির বকুল।

এদিকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের বাংলাদেশের শেকড়ের সঙ্গে যুক্ত রাখতে সংগীত শেখানোর উদ্যোগ নিয়েছেন মুন্নী। বিশেষ করে যেসব সন্তানের গান শেখা ও গাওয়ার প্রতি আগ্রহ রয়েছে, তাদের বাংলা গান শেখাচ্ছেন তিনি।

অনেক শিক্ষার্থী সঠিক বাংলা না জানায় তাদের বাংলা ভাষা শেখার জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা)-এ পাঠাচ্ছেন মুন্নী। এভাবেই প্রবাসী নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের গান ও সংস্কৃতির চর্চা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশের সংগীতের সঙ্গে তাদের সম্পৃক্ত রাখার চেষ্টা করছেন এই শিল্পী।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে সম্মাননায় ভূষিত মুন্নী

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত