সংবাদ

আফজাল-মমর ‘সময় একটু থামো’, সঙ্গে মোশাররফ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম

আফজাল-মমর ‘সময় একটু থামো’, সঙ্গে মোশাররফ

পরিচালক চয়নিকা চৌধুরীর পরিচালনা ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে টেলিছবি ‘সময় একটু থামো’। ইফফাত আরেফিন মাহমুদের গল্পে নির্মিত এই টেলিছবিতে অভিনয় করেছেন আফজাল হোসেন, জাকিয়া বারী মম, ফারজানা ছবি, রিয়া ও মোশাররফ। অতিথি শিল্পী হিসেবে আছেন রোজি সিদ্দিকী।

রাজধানীর মিরপুর, বসুন্ধরাসহ বিভিন্ন স্থানে বর্তমানে টেলিছবিটির শুটিং চলছে। গল্পে দেখা যাবে, একজন সেলিব্রিটি আর্কিটেক্ট টকশো শেষে রাতে বাসায় ফেরার পথে দেখা পান ড. আয়াজ নামের এক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের। আয়াজ তার পূর্বপরিচিত। দীর্ঘ ১৫ বছর পর তাদের এই সাক্ষাৎকে ঘিরেই ঘটতে থাকে নানা মজার ঘটনা। এটি প্রযোজনা করছে গাঙচিল ড্রামা অ্যান্ড সিনেমা।

‘সময় একটু থামো’ প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, ‘এর গল্প অসাধারণ। গুণী অভিনয়শিল্পীরা এখানে কাজ করছেন। বিশেষ করে আফজাল ভাই এই কাজটি করে আমাকে সম্মানিত করেছেন। সবার সাপোর্ট থাকলে ভালো কাজ করা সম্ভব। আশা করছি, দর্শকের টেলিছবিটি ভালো লাগবে।’

পরিচালনার ২৫ বছর পূর্তি প্রসঙ্গে চয়নিকা বলেন, এই দীর্ঘ পথচলায় আনন্দের পাশাপাশি কষ্ট, দুঃখ, ভালোবাসা ও অনেক মানুষের সহযোগিতা পেয়েছেন তিনি। নিজের চেষ্টা ও পরিশ্রমে এতটা পথ এগিয়ে আসতে পেরেছেন বলেও জানান এই নির্মাতা।

এর আগে রজতজয়ন্তী উপলক্ষে চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন শফিকুর রহমান শান্তনুর লেখা ‘জোছনায় ফেরা’, ইফফাত আরা তন্বীর ‘বিষণ্ন মেঘ’ ও আহমেদ তৌকীরের লেখা ‘প্রথম দেখার পর’ নাটক।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আফজাল-মমর ‘সময় একটু থামো’, সঙ্গে মোশাররফ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পরিচালক চয়নিকা চৌধুরীর পরিচালনা ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে টেলিছবি ‘সময় একটু থামো’। ইফফাত আরেফিন মাহমুদের গল্পে নির্মিত এই টেলিছবিতে অভিনয় করেছেন আফজাল হোসেন, জাকিয়া বারী মম, ফারজানা ছবি, রিয়া ও মোশাররফ। অতিথি শিল্পী হিসেবে আছেন রোজি সিদ্দিকী।

রাজধানীর মিরপুর, বসুন্ধরাসহ বিভিন্ন স্থানে বর্তমানে টেলিছবিটির শুটিং চলছে। গল্পে দেখা যাবে, একজন সেলিব্রিটি আর্কিটেক্ট টকশো শেষে রাতে বাসায় ফেরার পথে দেখা পান ড. আয়াজ নামের এক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের। আয়াজ তার পূর্বপরিচিত। দীর্ঘ ১৫ বছর পর তাদের এই সাক্ষাৎকে ঘিরেই ঘটতে থাকে নানা মজার ঘটনা। এটি প্রযোজনা করছে গাঙচিল ড্রামা অ্যান্ড সিনেমা।

‘সময় একটু থামো’ প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, ‘এর গল্প অসাধারণ। গুণী অভিনয়শিল্পীরা এখানে কাজ করছেন। বিশেষ করে আফজাল ভাই এই কাজটি করে আমাকে সম্মানিত করেছেন। সবার সাপোর্ট থাকলে ভালো কাজ করা সম্ভব। আশা করছি, দর্শকের টেলিছবিটি ভালো লাগবে।’

পরিচালনার ২৫ বছর পূর্তি প্রসঙ্গে চয়নিকা বলেন, এই দীর্ঘ পথচলায় আনন্দের পাশাপাশি কষ্ট, দুঃখ, ভালোবাসা ও অনেক মানুষের সহযোগিতা পেয়েছেন তিনি। নিজের চেষ্টা ও পরিশ্রমে এতটা পথ এগিয়ে আসতে পেরেছেন বলেও জানান এই নির্মাতা।

এর আগে রজতজয়ন্তী উপলক্ষে চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন শফিকুর রহমান শান্তনুর লেখা ‘জোছনায় ফেরা’, ইফফাত আরা তন্বীর ‘বিষণ্ন মেঘ’ ও আহমেদ তৌকীরের লেখা ‘প্রথম দেখার পর’ নাটক।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত