সংবাদ

কবিতার প্রেমে নতুন গান বাঁধলেন মার্টিন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

কবিতার প্রেমে নতুন গান বাঁধলেন মার্টিন

নানা জনপ্রিয় গান কাভারের পাশাপাশি মৌলিক গানেও নিজের অবস্থান তৈরি করেছেন তরুণ সংগীতশিল্পী মার্টিন সবুজ হাঁসদা। এবার কবিতা থেকে গান তৈরি করে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন তিনি। প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘যারা ছেড়ে চলে যায়’।

গানটির কথা নেওয়া হয়েছে কবি স্বপ্নীল চক্রবর্ত্তীর লেখা একটি কবিতা থেকে। কবিতাটিকে গানে রূপ দিয়েছেন মার্টিন নিজেই। গানটির সুর, সংগীতায়োজন ও কণ্ঠেও রয়েছেন তিনি।

নতুন গান প্রসঙ্গে মার্টিন বলেন, ‘স্বপ্নীল দার এই কবিতা আমার খুব পছন্দের। সেই ভালো লাগার জায়গা থেকেই কবিতাটিকে গানে রূপান্তর করেছি। চেষ্টা করেছি এর অন্তর্নিহিত বাণীকে সুরে ফুটিয়ে তুলতে। প্রকাশের পর থেকে অনেকে ভালোবাসাও দিচ্ছেন। আশা করছি, আরও অনেকের ভালো লাগায় জায়গা করে নেবে এই গান।’

রাজশাহীতে জন্ম ও বেড়ে ওঠা মার্টিন ছোটবেলা থেকেই গান-বাজনার সঙ্গে যুক্ত। প্রাতিষ্ঠানিকভাবে সংগীতে তালিম না নিলেও নিজের আগ্রহ ও ভালোবাসা থেকেই গানের জগতে পথচলা শুরু তার। বিশেষ করে বাদ্যযন্ত্রের প্রতি রয়েছে তার আলাদা আকর্ষণ। খঞ্জনি, মন্দিরা, তবলা, হারমোনিয়াম, গিটার, ড্রামস, পিয়ানো, হার্মোনিকা, মেলোডিকা, বাঁশি, সাঁওতালি তুন্দাক, টামাক, ভায়োলিন, সান্তুর, দোতারা, ম্যান্ডোলিন, ব্যাঞ্জো ও খমকসহ নানা বাদ্যযন্ত্র বাজাতে পারেন তিনি।

কিশোর বয়সেই গান গাওয়া শুরু করেন মার্টিন। ২০১৭ সালে বন্ধুদের নিয়ে গড়ে তোলেন গানের দল ‘স্বরে-অ’। এখনও এই দল নিয়েই সংগীতচর্চা করে যাচ্ছেন তিনি। নিজের লেখা ও সুরে এ পর্যন্ত ১০টি মৌলিক গান প্রকাশ করেছেন। চলতি বছর আরও দু-একটি নতুন গান প্রকাশের পরিকল্পনা রয়েছে তার।

বাংলার পাশাপাশি সাঁওতালি, নেপালি, হিন্দি ও অসমিয়া ভাষাতেও গান করেন মার্টিন। বিশেষ করে সাঁওতালি গান নিয়ে তার বড় স্বপ্ন। মূলধারার শ্রোতাদের কাছে সাঁওতালি গানকে আরও পরিচিত করে তুলতে চান তিনি। নানা বাদ্যযন্ত্র ও বিভিন্ন ভাষার সংগীতকে সঙ্গী করে বৈচিত্র্যময় এই পথচলা অব্যাহত রাখতে চান তরুণ এই শিল্পী।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কবিতার প্রেমে নতুন গান বাঁধলেন মার্টিন

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত