সংবাদ

প্রকাশ্যে ‘আন্ধার’-এর টিজার, রহস্যময় লুকে সিয়াম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

প্রকাশ্যে ‘আন্ধার’-এর টিজার, রহস্যময় লুকে সিয়াম

ঢালিউড নির্মাতা রায়হান রাফীর বহুল প্রতীক্ষিত ভৌতিক সিনেমা ‘আন্ধার’-এর টিজার প্রকাশ পেয়েছে। টিজার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। বিশেষ করে সিয়াম আহমেদের রহস্যময় লুক ও চরিত্র দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রকাশিত টিজারে মৃত্যু, কালোজাদু, রহস্য ও ভৌতিক আবহের নানা দৃশ্য উঠে এসেছে। কখনো লাশের সামনে দাঁড়িয়ে, আবার কখনো মারমুখী অ্যাকশন অবতারে দেখা গেছে সিয়ামকে। টিজারের শেষদিকে তার জ্বলজ্বলে নীল চোখের চাহনি তৈরি করেছে নতুন রহস্য।

টিজার প্রকাশের পরদিনই নিজের চরিত্রের নাম ও নতুন লুক প্রকাশ করেন সিয়াম আহমেদ। ৪ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আন্ধার’-এ তার চরিত্রের নাম ‘দেলোয়ার’ বলে জানান অভিনেতা। ফার্স্টলুক টেস্টের ছবিতে গাঢ় লাল আলোর আবহে দেখা যায় তাকে। ঘন দাড়ি, উস্কোখুস্কো চুল, গাঢ় রঙের কোট এবং ঠোঁটে জ্বলন্ত সিগারেট—সব মিলিয়ে ভিন্ন এক অবতারে ধরা দিয়েছেন তিনি।

সিয়ামের এই লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রায়হান রাফী ও সিয়াম আহমেদের জুটির নতুন এই কাজ নিয়েও প্রশংসা করছেন অনেকে।

শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানের গল্পে নির্মিত হচ্ছে ‘আন্ধার’। সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করছেন নাজিফা তুষি। গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন চঞ্চল চৌধুরী, মোস্তফা মনওয়ার, আফসানা মিমি, গাজী রাকায়েত ও তানজিকা আমিন।

বড় বাজেটের এই ভৌতিক সিনেমাটি নিয়ে এরই মধ্যে ঢালিউডে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। আগামী মাসে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘আন্ধার’-এর।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ্যে ‘আন্ধার’-এর টিজার, রহস্যময় লুকে সিয়াম

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত