ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহকে স্মরণ করে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) আয়োজিত তিন দিনের চলচ্চিত্র প্রদর্শনী আজ শেষ হচ্ছে। ‘সালমান শাহ স্মরণে’ শিরোনামের এই বিশেষ আয়োজন শুরু হয়েছিল ৬ সেপ্টেম্বর। আজ মঙ্গলবার বিকেল ৪টায় ভিআইপি প্রজেকশন হলে প্রদর্শিত হবে সালমান শাহ অভিনীত সিনেমা ‘তোমাকে চাই’।
মতিন রহমান পরিচালিত
‘তোমাকে চাই’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালে। এতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন
শাবনূর। সালমানের অকালপ্রয়াণের পরও তার অভিনীত সিনেমাগুলো দর্শকের কাছে এখনো সমান জনপ্রিয়।
তাই প্রিয় নায়কের সিনেমা বড় পর্দায় দেখার সুযোগ করে দিতেই বিএফডিসির এই আয়োজন।
তিন দিনের প্রদর্শনীতে
সালমান শাহ অভিনীত মোট তিনটি সিনেমা দেখানো হয়েছে। প্রথম দিন প্রদর্শিত হয় এম এ খালেক
পরিচালিত ‘স্বপ্নের ঠিকানা’। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে সালমানের বিপরীতে অভিনয়
করেন শাবনূর ও সোনিয়া।
দ্বিতীয় দিন দেখানো
হয় সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া এই
সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহ ও মৌসুমীর। সিনেমাটি মুক্তির
পরই দর্শকের মনে জায়গা করে নেন সালমান শাহ।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর
ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। মাত্র চার বছরের অভিনয়জীবনে
তিনি ২৭টি সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে শাবনূরের সঙ্গে তার জুটি ছিল সবচেয়ে জনপ্রিয়গুলোর
একটি।
১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর
সিলেটে জন্ম নেওয়া সালমান শাহ বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে মিডিয়ায় যাত্রা শুরু করেন।
অভিনয়ের পাশাপাশি সংগীতের প্রতিও তার আগ্রহ ছিল। ছায়ানটে সংগীতের তালিমও নিয়েছিলেন
তিনি।
অল্প সময়ের ক্যারিয়ারে
নিজের অভিনয় ও স্টাইল দিয়ে যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সালমান শাহ, তিন দশক পরও তা
অমলিন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই তিন দিনের প্রদর্শনীর শেষ দিনে ‘তোমাকে
চাই’ দিয়ে আবারও প্রিয় নায়কের স্মৃতিতে ডুব দেওয়ার সুযোগ পাচ্ছেন দর্শক।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন